১৯ তম জন্মদিনে বন্ধুদের সাথে সীমা ছাড়িয়ে গেলেন অজয় কন্যা নাইসা, মুহূর্তে ভাইরাল ছবি

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন। এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বর্তমানে এক বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন নাইসা। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কিছুদিন আগেই গিয়েছে নাইসার ১৯ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে বন্ধুদের সাথে উদ্দাম জীবন কাটান তিনি। আসলে সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে নাইসা একটি কালো রঙের ক্রপ টপ ও ম্যাচিং প্যান্ট পরে অত্যন্ত লাস্যময়ী বেশে সেজেছেন। হট পোশাকের পাশাপাশি খোলা চুল এবং হালকা মেকআপ তাঁর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছবিতে দেখা গেছে সে এক বন্ধুর সাথে হাতে পানীয়র গ্লাস নিয়ে বসে রয়েছে। ছবি দেখে এটা অনুমান করা খুবই সোজা যে নাইসা ঐদিন জন্মদিন উপলক্ষে কোনো এক ক্লাবে গিয়েছিলেন।

এই ছবি এখন ইন্টারনেট দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে এই ছবিতে। নাইসার সৌন্দর্যের ক্লিন বোল্ড হয়ে অনেকেই ছবিতে লাভ বা ফায়ার ইমোজি দিয়েছেন। তবে অনেকেই আবার এই ছবিতে তির্যক মন্তব্য করেছেন। কেউ একজন বলেছেন, “বলিউডে প্রবেশের আগেই এত উদ্দাম জীবনযাপন হলে পরে কি হবে!”, তো কেউ আবার বলেছেন, “এই বয়সেই এমন পোশাক এবং ক্লাবে যাওয়া মানায় না।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026