অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্যও বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা।
অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে অনেকটাই ছোট। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতে থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নাইসা। তবে সম্প্রতি নিজের শেয়ার করা বোল্ড ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। ছবিতে নিজের দুই বন্ধুর সাথেই দেখা গিয়েছে তাকে। ছবিতে হালকা গোলাপী রঙের, স্লিভলেস, ডিপনেক গাউনে দেখা গিয়েছে। স্কিনটাইট গাউনে তার ফিগার ছিল স্পষ্ট। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা কম নয়। প্রায় সকলেরই চোখ আটকেছে তার এই বোল্ড ছবিতে। খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন তিনি।
তার সাথে গোলাপি রঙের ব্লেজার পরে যিনি ছিলেন তিনি ওরহান। এনার সাথে আগেও একাধিক ছবিতে দেখা মিলেছে নাইসার। আরেক বন্ধু ছিলেন কালো রঙের ব্লেজার পরে। সম্ভবত বিদেশের কোনো বড় রেস্টুরেন্টে নৈশ ভোজনের জন্য গিয়েছিলেন তারা। আর সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অজয় দেবগন ও কাজল কন্যা। আর সেই ছবিগুলির সূত্র ধরেই এই মুহূর্তে চর্চায় নাইসা। উল্লেখ্য, এখন প্রায়ই ওরহানের সাথে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের দেখা মেলে। পাপারাজিৎদের ক্যামেরায় একসাথে একাধিকবার ধরাও দিয়েছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…