যেকোন মূল্যে অজয় ​​দেবগনকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, কিন্তু আজ মুখ দেখতেও ভালো লাগে না, এই কারণ

অজয় দেবগন আজকের সময়ে সারা ভারতে অত্যন্ত পরিচিত একজন অভিনেতা এবং সবাই তাকে খুব পছন্দ করে। সকলেই তার অভিনয়ের জন্য তাকে অনেক সম্মান করেন। অজয় দেবগন এখনও পর্যন্ত তার বলিউড যাত্রায় একটি নয় বরং বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করে এসেছেন। এটিই হলো সেই কারণ যার জন্য অজয় দেবগন বর্তমান সময়ে বলিউডের প্রতিটি দর্শকের কাছে একটি পরিচিত নাম। তবে আপনি কি জানেন, বলিউডের বিখ্যাত অভিনেত্রী রবীনা ট্যান্ডন, এক সময় অজয় দেবগনকে খুব ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন! কিন্তু, তার সেই ইচ্ছে পূরণ না হওয়ায় কারণে এখন তিনি অজয়ের মুখ অবধি দেখতে রাজি নন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু একেবারে সত্যি এবং এই বিষয়টি অনেকেই কিন্তু জানেন না এখনো পর্যন্ত।

রবীনা ট্যান্ডন আজকের সময়ে বলিউডের একজন পরিচিত মুখ এবং নব্বইয়ের দশকের অভিনেত্রী হলেও এখনও নিজের সেইসব হিট ছবির জন্য সবার মনেই তিনি জীবিত রয়েছেন। সম্প্রতি আবার তিনি আরণ্যক ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে কামব্যাক করেছেন। নিজের দীর্ঘ সিনেমা জীবনে রবীনা ট্যান্ডন বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। তবে এবারে নিজের ছবির জন্য না বরং, নিজের জীবনের একটা সত্যের জন্য তিনি পরিচিত হয়ে উঠেছেন। জানা যাচ্ছে, রবীনা ট্যান্ডন একটা সময় বলিউডের বিখ্যাত অভিনেতা অজয় দেবগনকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে রবীনা ট্যান্ডন তার মুখ দেখতেও পছন্দ করেন না। এর পাশাপশি, এটাও জানা যাচ্ছে, সারা দুনিয়ার সামনে নাকি অজয় দেবগন রবীনাকে কিছু বাজে কথাও বলেছিলেন, যা রবীনার একেবারেই ভালো লাগেনি।

রবীনা ট্যান্ডন এবং অজয় ​​দেবগন দুজনেই আজকের সময়ে একে অপরের নাম পর্যন্ত শুনতে আগ্রহী নন। তবে একটা সময়ে তারা দুজন ছিলেন বলিউডের সবথেকে চর্চিত কাপল। অজয় দেবগন এবং রবীনা ট্যান্ডন একসময় একে অপরকে খুব ভালোবাসতেন। কিন্তু তারপর অজয় ​​দেবগনের জীবনে আসেন কারিশমা কাপুর। যার কারণে রবীনা ট্যান্ডনের সঙ্গে বিচ্ছেদ করে নেন অজয় ​​দেবগন। তাদের দুজনের বিচ্ছেদের পরে, রবীনা ট্যান্ডন বলেছিলেন যে, অজয় ​​তাকে একাধিক প্রেমপত্র লিখেছিলেন। কিন্তু যখন অজয় ​​দেবগনকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি এই সমস্ত অভিযোগ কার্যত উড়িয়ে দেন এবং রবীনা ট্যান্ডনকে মিথ্যা বলে দাগিয়ে দেন। এই ব্যাপারটি যখন রবিনার কানে ওঠে, তখন অজয়কে হুশিয়ারি দিয়ে রবীনা বলেন, সেইসব চিঠি কিন্তু তার কাছে এখনও আছে। তবে, সেইসব চিঠি তিনি কখনোই সামনে আনেননি। হয়ত নিজের ও অজয়ের সম্মানের কথা ভেবেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেননি কোনোদিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026