খেলা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আজহারউদ্দিন

জয়পুর: আজ, বুধবার রাজস্থানের সোরওয়ালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন। কোটা জাতীয় সড়ক এবং সোরওয়াল থানার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আজহারউদ্দিনের ব্যক্তিগত সচিব জানান এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্রিকেটার।

জানা গিয়েছে, তিনি তাঁর পরিবার-সহ রণথোম্বরে ফিরছিলেন। কিন্তু হঠাৎই গাড়ির টায়ারের সমস্যা দেখা যায়। সেই সময় চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনিয়ন্ত্রিত গাড়িটি এরপর সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি ধাবায়। যদিও এই দুর্ঘটনায় আজহারউদ্দিন এবং তাঁর পরিবার কোনও রকমে প্রাণে বাঁচেন। কিন্তু গুরুতর আহত হন ধাবায় কর্মরত বছর চল্লিশের এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং পরিবারকে অন্য একটি গাড়ি করে উদ্ধার করে হোটেলে নিয়ে আসা হয়। তবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনটি আইসিসি বিশ্বকাপে ভারত অধিনায়ক ছিলেন আজহার। ১৯৯৬ সালে ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছিলেন। ৯৯টি টেস্ট ম্যাচ খেলা এই ক্রিকেটারের বর্ণাঢ্য জীবন। শচীন তেন্ডুলকরের তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে শীর্ষে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026