খেলা

Indian cricketer: বন্ধুর বোনকে বিয়ে করেছেন ভারতীয় এই ক্রিকেটার, মানেননি ধর্মের ভেদাভেদ

ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকার বর্তমানে তার ব্যক্তিগত জীবনের জন্য আলোচিত রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৭ সালে, তবুও ভারতীয় দলের জন্য তার অর্জিত কৃতিত্ব আজও অজিত আগরকারের নাম উজ্জ্বল রেখেছে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে। সম্প্রতি নিজের সহধর্মিনীর কারণে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে জমকালো আলোচনা করছেন নেট প্রেমিরা। তার জীবনে ভালোবাসার গল্প জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক, অজিত আগরকার এবং ফাতেমার প্রেমের কাহিনী-

ভারতীয় ক্রিকেটার অজিত আগরকার ১৯৯৯ সালে দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। ছেলেবেলার তার প্রিয় বন্ধু মাজহারের বোন ফাতেমার প্রেমে হাবুডুবু খান ভারতীয় এই ক্রিকেটার। একটি ম্যাচ চলাকালীন ফাতেমার সাথে সাক্ষাৎ হয় অজিত আগরকারের। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। ফাতেমার প্রেমে ক্লিনবোল্ড হয়ে অজিত আগরকার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে সেই পথে সবচেয়ে বড় বাধা এসে দাঁড়ায় ধর্ম।

আসলে অজিত আগরকারের জন্ম মারাঠি ব্রাহ্মণ পরিবারে। অন্যদিকে, ফাতেমা ছিলেন একজন ইসলাম ধর্ম অনুসারী। জীবনে প্রতিষ্ঠিত হলেও ধর্মের কারণে ফাতেমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে বেশ বেগ পেতে হয়েছিল ভারতীয় এই ক্রিকেটারকে। কারণ, পরিবার থেকে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। ফলশ্রুতিতে পরিবারের বাধা নিষেধ উপেক্ষা করে ২০০২ সালে সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় এই তারকা ক্রিকেটার।

ভিন্ন ধর্মাবলম্বী হলেও ফাতেমা সর্বদা অজিত আগরকারের সঙ্গে থেকেছেন। বিয়ের এত বছর পরেও বর্তমানে দুজনে সুখে সংসার করছেন। সুখী দম্পতির রাজ নামে একটি পুত্র সন্তানও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতের হয়ে ২৬টি টেস্ট ম্যাচে ৫৮ উইকেট নিয়েছেন অজিত আগরকার। পাশাপাশি ১৯১টি ওয়ানডে ম্যাচে তার নামের পাশে ২৮৮টি উইকেট রয়েছে। এছাড়াও আগারকার ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026