২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সবাই আশা করেছিল যে ব্যাট হাতে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা রিঙ্কু সিংকে অবশ্যই ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু ভারতীয় দল ঘোষণা হওয়ার পর সবাই অবাক। ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা হয়নি এই তরুণ ব্যাটসম্যানের। আসন্ন টুর্নামেন্টের জন্য তাকে রিজার্ভ খেলোয়াড় হিসাবে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে।
নির্বাচকদের এই বড় সিদ্ধান্তের পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন দেশের ক্রিকেটার ভক্তরা। কেউ কেউ মনে করছেন, রিঙ্কু সিংকে মূল দলে রাখা উচিত ছিল। একই সঙ্গে নির্বাচকদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত বলে মনে করছেন কয়েকজন প্রাক্তন ক্রিকেটার।
আসন্ন টি ২০ বিশ্বকাপের আগে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা একটি বিশেষ সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও উঠে এসেছে রিঙ্কু সিংকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে না রাখার প্রসঙ্গ।
সাংবাদিক সম্মেলনে বসে অজিত আগরকর বলেছেন,”এটা আমাদের পক্ষে খুব কঠিন সিদ্ধান্ত ছিল। রিঙ্কুর কোনও ভুলনেই। ও আমাদের সঙ্গে বিশ্বকাপের আসরে যাচ্ছে। তবে ওকে বাদ দিতে হয়েছে দলের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য। আমরা আরও একজন অতিরিক্ত স্পিনার দলের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…