অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এক বছরের জন্য সাসপেন্ড হলেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান আশান্থা ডি মেল সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। সব ধরনের ক্রিকেটে ২০২০ সালের ২৯ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকবেন এই স্পিনার।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ আনে ম্যাচ অফিশিয়ালরা। একই সঙ্গে কেন উইলিয়ামসনের বোলিং নিয়েও প্রশ্ন তোলেন তারা। এরপর অবশ্য ধনঞ্জয়া টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। তবে পরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে চেন্নাই যান আকিলা দনঞ্জয়া যেখানে স্যার রামাচন্দ্র ইনস্টিটিউটে দেওয়া পরীক্ষা উতরাতে পারেননি তিনি।
এক বছর সময়ের মধ্যে দ্বিতীয়বারের ধনঞ্জয়ার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে এবং দুইবারই অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন তিনি। নিয়ম অনুযায়ী তাই এক বছরের নিষেধাজ্ঞা নেমে আসে ধনঞ্জয়ার ওপর। এই সময়ের মধ্যে অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরতে হবে দনঞ্জয়াকে । এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে ৩৩ উইকেট আকিলার। ৩৬ ওয়ানডেতে ৫১ ও ২২ টি-টোয়েন্টিতে ২২ উইকেট এই স্পিনারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…