ভারতের ভোজপুরি তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া। এই মুহূর্তে শুধুমাত্র ভোজপুরি সিনেমা থেকে তিনি তারকা হয়ে উঠেছেন সেটা বলা যায় না। তিনি এখন পুরো ভারতে একইভাবে বেশ জনপ্রিয়। তিনি বর্তমানে রাজনীতিতে পা রেখেছেন এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরি ভাবে যুক্ত তিনি। তিনি আবার ও তার ভক্তদের জন্য একটা নতুন গান নিয়ে হাজির হয়েছেন, যাতে তাকে ভোজপুরি লেডি স্টার অক্ষরা সিংয়ের সাথে দেখা যাচ্ছে। সম্প্রতি নিরাহুয়ার নতুন গান রাত দেড় বাজে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে। এসআরকে মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে যেখানে তাকে সহ অভিনেতার সাথে রোমান্টিক ভূমিকায় দেখা গিয়েছে।
দীনেশ লাল যাদব নিরহুয়া এবং প্রিয়াঙ্কা সিং এই গানটি যৌথভাবে গিয়েছেন। প্রেমে কষ্টের কথা বলছেন এই গানের মধ্যে অভিনেতা। গানটি শুটিং হয়েছে রাত্রিবেলা দেড়টার সময় এবং তখন অক্ষরা সিংহের সাথে রোমান্স করছে নিরাহুয়া। এই ভিডিওটি রোমান্সে ভরপুর এবং এতে দুই তারকার রসায়ন দুর্দান্তভাবে দেখা গিয়েছে।
এই গানটি ভোজপুরি সিনেমা জান লেবু কা থেকে নেওয়া হয়েছে যেখানে অক্ষরা এবং নিরাহুয়া প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এই গানের সুর দিয়েছেন ওম ঝা এবং কথা লিখেছেন আশুতোষ তেওয়ারি। নিরাহুয়া সাতাল রাহে অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর এখন এই অভিনেতা এমপি হয়েছেন। তার গান প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হচ্ছে। কিছুদিন যাবত সিনেমা থেকে অব্যাহতি নেওয়ার পরে আবারো তিনি তার সব থেকে পছন্দের অভিনেত্রী আম্রপালি দুবের সঙ্গে নতুন করে সিনেমা শুরু করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…