Raksha Bandhan Trailer: ৪ বোনের বিয়ের টানাপোড়েনে অক্ষয় কুমার, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সবধরনের চরিত্রে যিনি মানিয়ে নেন নিজেকে। কখনো প্যাড ম্যান হিসেবে, আবার কখনো টয়লেট নিয়ে সচেতনতা ছড়িয়েছেন ছবির মাধ্যমেই। এবার সেই অভিনেতাকেই ৪ বোনের বিয়ে নিয়ে হিমশিম খেতে দেখা যাবে বড়পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার আসন্ন ছবি ‘রাখি বন্ধন’এর ট্রেলার। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়েছে দর্শকমহলে।

ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা মিলবে ভূমি পেডনেকরের। ছবির গল্প অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে সম্পর্কে রয়েছেন। তবে নিজের ৪ বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না বলেই ঠিক করে নিয়েছিলেন। তবে পর্দায় অভিনেত্রীর বাবা অক্ষয় কুমারকে ৬ মাস সময় দেন তার বোনেদের বিয়ে দেওয়ার জন্য। পরিষ্কারভাবে জানিয়ে দেন, ৬ মাসের মধ্যে যদি তিনি ভূমি পেডনেকরকে বিয়ে না করেন তাহলে তিনি তার বিয়ে অন্য কোন ছেলের সাথে দিয়ে দেবেন। এমনকি তিনি এও জানান,মেয়ের বিয়েতে পণ দেওয়ার মতো পর্যাপ্ত টাকা তার কাছে রয়েছে।

এই ছবিতে ৪ বোনের বিয়ের চিন্তায় চিন্তিত বড় দাদার ভূমিকায় দেখা মিলবে অক্ষয় কুমারের। ট্রেলার দেখে এটুকু স্পষ্ট হয়েছে, এই ছবি দর্শকদের যেমন হাসাবে, তেমন চোখ ভিজবে কান্নায়। বলাই বাহুল্য, ‘রাখি বন্ধন’ দেখে নিরাশ হবেন না দর্শকরা। ছবিতে অক্ষয় কুমারের ৪ বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাদিয়া খতিব, সহজমিন কৌর, দীপিকা খান্না ও স্মৃতি শ্রীকান্ত। উল্লেখ্য, আজকের দিনে দাঁড়িয়েও এ সমাজে বর্তমান রয়েছে পণপ্রথা। সম্ভবত সেই পণপ্রথার বিরুদ্ধেও বার্তা থাকবে এই ছবিতে। আপাতত দর্শকরা বলিউডের খিলাড়িকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।

বলাই বাহুল্য, চলতি বছরে রাখি উৎসব বিশেষ হতে চলেছে সমস্ত ভাই-বোনদের কাছে। কারণ এই দিনেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ‘রাখি বন্ধন’। রাখি বন্ধনের পর একে অপরকে ছবির টিকিট উপহার দিলেও মন্দ হবে না, তা বলাই চলে। আসন্ন ১১’ই আগস্ট রাখি বন্ধনের দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাখি বন্ধন’, পরিচালনায় আনন্দ এল রাই। অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026