বলিউড

অক্ষয় কুমারের এই প্রতারণার কারণে ভেঙে পড়েছিলেন রবীনা ট্যান্ডন, এক মাসের জন্য রুমে তালাবদ্ধ ছিলেন অভিনেত্রী

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী হলেন রবীনা ট্যান্ডন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার অভিনয় জীবনের অন্যতম সফল ছবি ‘মহড়া’। ছবিতে অক্ষয় কুমারের সাথে তার অনস্ক্রিন রসায়ন বেজায় নজর কেড়েছিল সকলের। পরবর্তীকালে একে অপরকে ডেট করা শুরু করেছিলেন তারা। এরপর সম্পর্কে জড়ান তারা, যা গড়িয়েছিল বাগদান পর্যন্ত।

৯০ দশকের শেষের দিকেই একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। তবে শেষপর্যন্ত তা টেকেনি। বিচ্ছেদ হয় তাদের। তাদের সম্পর্ক থেকে বিচ্ছেদ পুরোটাই মিডিয়ার চর্চার বিষয়বস্তু ছিল। অবশ্য সেইকথা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অক্ষয় কুমারের সাথে নিজের এনগেজমেন্ট ভেঙে যাওয়ার ব্যাপারটা এখনো পর্যন্ত পুরোপুরি ভুলতে পারেননি তিনি। মন ভাঙার দুঃখে নিজেকে বন্দি রেখেছিলেন ঘরেও।

১৯৯৪’তে ‘মহড়া’ হিট করেছিল। ১৯৯৫ থেকেই একে অপরকে ডেট করছিলেন তারা। সেইসময় মিডিয়ার পাতায় তাদের সম্পর্কও ছিল তুমুল চর্চিত। বেশ কিছুদিন আগে ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ৯০ দশকের শেষের দিকে অভিনেতার সাথে সম্পর্কে জড়ালেও সেখান থেকে বেরিয়ে এসেছিলেন দুজনেই। তবে শেষটা খুব একটা সুখকর ছিল না তার জন্য।

তিনি জানিয়েছিলেন, পুরো ব্যাপারটি যে সময় প্রকাশ্যে আলোচিত হচ্ছিল, সেই সময় অক্ষয় কুমার অন্য একজনের সাথে ডেট করছিলেন। পাশাপাশি অভিনেত্রী নিজেও অন্যকাউকে ডেট করছিলেন সেইসময়। এক্ষেত্রে হিংসা করার কোন কারণই ছিল না। তিনি আরো বলেন, এখনো তাদের যদি কোন অনুষ্ঠানে দেখা হয় তাহলে তারা কথা বলেন, হাসেন। একেবারে স্বাভাবিক ব্যবহারই করেন একে অপরের কোস্টার হিসেবে।

তার কথায়, এখনকার মেয়েরা সপ্তাহে সপ্তাহে নিজেদের প্রেমিক বদলায়। অনেক সম্পর্ক ভাঙে, ডিভোর্স হয়। তবে নিজের এনগেজমেন্ট ভাঙার কথাটা এখনো পর্যন্ত তার মাথায় কোথাও একটা আটকে রয়েছে। তিনি কোনভাবেই সেটি ভুলতে পারেন না। তবে এর কারণ তার নিজেরও অজানা। সেকথা অবশ্য নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী। তবে সেইসময় এনগেজমেন্ট ভাঙায় একেবারে ভেঙে পড়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর ধীরে ধীরে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে এনেছিলেন তিনি। সময় নিয়ে হলেও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন রবীনা।

বর্তমানে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্নার সাথে ভালোভাবেই জীবন কাটাচ্ছেন অভিনেতা। ২০০১ সালেই টুইঙ্কেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। তাদের দুই সন্তানও রয়েছে আরব ও নিতারা। অবশ্য নিজের ছেলেমেয়েকে এখনই লাইম লাইটে আনতে নারাজ অভিনেতা নিজেও।

অন্যদিকে রবীনা ট্যান্ডন ২০০৪ সালে অনিল থাদানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরও দুই সন্তান, রণবীর ও রাশা। উল্লেখ্য, ১৯৯৫ সালে তিনি আরো দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। নাম পূজা ও ছায়া।

Devparna Acharya

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026