বিনোদন

Akshay Kumar birthday: ৫৪তম জন্মদিনে নেই মা, মাকে নিয়ে আবেগঘন পোস্ট বলিউড খিলাড়ির

বৃহস্পতিবার অভিনেতা অক্ষয় কুমার ৫৩ টি বসন্ত পেরিয়ে ৫৪তম জন্মদিনে পা রাখলেন। আজকের এই আনন্দের দিনেও ভালো নেই অভিনেতা। কারণ একদিন আগেই তিনি মাতৃহারা হয়েছেন। এক সন্তানের কাছে তার মা থাকে তার প্রধান চালিকাশক্তি। অক্ষয়ের কাছেও তাঁর মা ছিলেন তাই। তবে বুধবার নিজের জননীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আর তার পরদিনই নিজের জন্মদিন। এই দিন নিজের মাকে বড্ডো মিস করছেন। এই প্রথম জন্মদিন অভিনেতার নিজের মাকে ছাড়া কাটছে।

নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন অক্ষয়। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে কাটানো একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেতা। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে মায়ের আদর খাচ্ছেন অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এভাবে আর কখনও হবে না তবে আমি নিশ্চিত মা যেখানে আছে সেখান থেকেই আমার জন্য হ্যাপি বার্থডে গাইছেন। সবার সমবেদনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। জীবন চলমান।’ এরপর অনুগামীরা ভালোবাসা ও সমবেদনা জানিয়েছেন।

বুধবার মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন অভিনেতা।টুইটারে নিজের কষ্টের কথা ব্যক্ত করে অভিনেতা লেখেন, ‘আমার অস্তিত্বের মূল অংশ ছিলেন তিনি। তাঁকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে আজ সকালে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং পরপারে আমার বাবার সঙ্গে ফের একবার মিলিত হয়েছেন। এইমুহূর্তে আমি এবং আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের সবার প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ। ওম শান্তি’।

গত সোমবার গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মায়ের অসুস্থতার খবর জানতে পেরেই সোমবার লন্ডন থেকে সিনেমার শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন অভিনেতা। সপ্তাহ দুয়েক ধরে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ‘সিন্ডেরেলা’-ছবির শ্যুটিং করছিলেন তিনি।  তবে ফিরে এসে শেষ রক্ষা হলনা। বুধবার সকালে মারা গেলেন অরুণা দেবী।

Pritisha Dey

Recent Posts

RCB বনাম SRH ম্যাচের জন্য দুই দলের সেরা একাদশ, এই ৪ ওপেনারের আগুনে তাণ্ডবে উড়ে যাবে বোলাররা

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই আগুন ঝরতে চলেছে ব্যাট থেকে! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল…

March 27, 2026

শনিবারে আকাশ ফাটানো তাণ্ডব! বজ্রপাত-ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা—কোন জেলায় সবচেয়ে বেশি বিপদ?

শনিবারে দক্ষিণবঙ্গের আকাশ যেন হঠাৎ করেই রুদ্ররূপ নিতে চলেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, একাধিক জেলায়…

March 27, 2026

মেসেজ এসেছে কিন্তু টাকা ঢোকেনি? যুবসাথীর পেমেন্ট আটকে কেন? জানুন সহজ সমাধান

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। অনেকেই আবেদন করার পর মেসেজ…

March 27, 2026

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংলায়

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026