বাজেট হিট তো ছবিও হিট, ১০০ দিন ধরে একটি ছবি করতে পারব না: অক্ষয় কুমার

বলিউডের এনার্জি বম্ব অক্ষয় কুমার। কোন ছবির বাজেট যদি ঠিক থাকে তাহলেই ছবি বক্সঅফিসে সফল হবে এমনই মনে করেন বলিউডের খিলাড়ি। একটি ছবির শুটিংয়ে বেশিদিন নিয়োগ করতে রাজি নন অভিনেতা। সেই নিয়ে চর্চার শেষ নেই। ইন্ডাস্ট্রিতে মজার ছলেই বলা হয়, বলিউডের তিন খান একটি ছবির শুটিংয়ে যে সময় নেন, সেই সময়ে অক্ষয় কুমার এক ডজন ছবির শুটিং শেষ করে ফেলেন।

এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, তিনি অকারনে টাকা খরচা করেন না। তিনি ভীষণভাবে বিশ্বাস করেন বাজেট ঠিক থাকলেই বক্সঅফিসে ছবি সফল হবে। তিনি তার সহকর্মীদের সময়ের মূল্য দেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যদি কেউ সময়কে শ্রদ্ধা করে, তাহলে সময়ও তাকে শ্রদ্ধা করবে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, তিনি মনে করেন যেকোনো অভিনেতার একটি ছবির শুটিংয়ের জন্য ৪৫-৫০ দিনের বেশি দেওয়া উচিৎ নয়। তিনি বিশ্বাস করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে পারলেই ছবির বাজেট একদম ঠিক থাকবে। তিনি এও জানান, একটি ছবির শুটিং করার জন্য তিনি কখনোই ১০০ দিন ব্যয় করতে রাজি নন।

তিনি কোনো নিয়ম-কানুন মেনে অভিনয় করতে রাজি নন। সময় নিয়ে, নিজেকে ঘরে বন্ধ রেখে তিনি কোন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে চান না। তার সোজা হিসাব। তিনি অভিনয় করতে আসবেন, অভিনয় করবেন, ফিরে যাবেন। উল্লেখ্য, এই মুহূর্তে তার একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। চলতি মাসের ১৮’ই মার্চ মুক্তি পেতে চলেছে ‘বচ্চন পান্ডে’। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা মিলবে কৃতি স্যাননের। অক্ষয়-কৃতির পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠী, অভিমন্যু সিং, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সিরের মতো একাধিক বলি তারকার। এছাড়াও ‘রাম সেতু’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’এর মতো একাধিক ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়িকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026