বলিউড

Akshay Kumar’s First Girlfriend: ‘বলিউডের ‘খিলাড়ি’র প্রথম প্রেমিকা কে ছিলেন জানেন! জানলে অবাক হবেন সকলেই

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। ১৯৯১ সালে এই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। স্টান্টম্যান হিসেবেও কাজ করেছেন বহুদিন। তবে পরবর্তীকালে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। হিন্দি চলচ্চিত্র জগৎ’এর প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম উঠে আসে তার। সেই শুরুর সময় থেকেই এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেতা।

কেরিয়ারের শুরুর দিকে একাধিক বলি অভিনেত্রীর সাথে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। সেই নিয়ে মিডিয়ার পাতায় কম চর্চাও হয়নি। শিল্পা শেট্টি থেকে শুরু করে রবিনা ট্যান্ডনের মতো একাধিক প্রথম সারির ডিভাদের সাথে নাম জড়িয়েছিল অভিনেতার। তবে একেবারে শুরুর সময় তার সাথে যে অভিনেত্রীর নাম জড়িয়েছিল, তার কথা জানেন না অনেকেই। এই নিবন্ধের সূত্র ধরে সেই অভিনেত্রীর কথাই প্রকাশ্যে উঠে এসেছে।

পূজা বাত্রা নামটা নেহাত অপরিচিত নয় দর্শকমহলের কাছে। হিন্দি চলচ্চিত্র জগৎ-এ নিজের তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও তিনি যে অভিনেত্রী হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। জানা যায়, মডেলিং করার সময় থেকেই অভিনেত্রীর সাথে ডেট করতেন তিনি। তবে পরবর্তীকালে দুজনের সাফল্যের মাপকাঠির পার্থক্য দেখা দেওয়ায় এই সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি।

শিল্পা শেট্টি ও রবিনা ট্যান্ডনকে ঠকিয়েছিলেন অক্ষয় কুমার, একথা নতুন নয়। মিডিয়ার পাতায় এই ধরনের সংবাদ এর আগেও একাধিকবার উঠে এসেছে। শোনা যায়, রবিনা ট্যান্ডনের সাথে বাগদানপর্ব পর্যন্ত গিয়েছিল অভিনেতার সম্পর্ক। তবে শেষপর্যন্ত তা পূর্ণতা পায়নি। এরপর ২০০১ সালে রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নার সাথেই বিবাহপর্ব সারেন বলিউডের খিলাড়ি। বর্তমানে তারা নিজেদের দুই সন্তানের অভিভাবক।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026