মাতৃহারা হলেন বলিউড খিলাড়ি। অক্ষয় কুমারের মা বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন। অভিনেতার মা অরুণা ভাটিয়া বয়সজনিত অসুস্থতার কারণে গত ৩রা সেপ্টেম্বর মুম্বাইয়ের হিরানন্দনি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তার অবস্থা বেশ গুরুতর হওয়াতে আইসিউতে স্থানান্তরিত করা হয়। আজ সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
মাতৃবিয়োগে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেতা। মায়ের মৃত্যুর খবর নিজেই ট্যুইটারে শেয়ার করলেন অনুগামীদের সাথে। তিনি লিখলেন,’সে আমার মূল ছিল। এবং আজ আমি আমার অস্তিত্বের মূল অংশে একটি অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে আজ সকালে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং অন্য জগতে আমার বাবার সাথে পুনরায় মিলিত হলেন। আমি এবং আমার পরিবার এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি আপনার প্রার্থনাকে সম্মান করি। ওম শান্তি’। এরপর অনুগামীরাও অভিনেতাকে মন শান্ত করার কথা লিখলেন। অনেকেই শোকপ্রলাসজ করলেন।
নিজের মায়ের সঙ্গ দারুণ সম্পর্ক ছিল অক্ষয়ের। অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত ভালোবাসার। দীর্ঘ বছর ধরে লাইমলাইটে থাকা সত্বেও আদ্যপান্ত একজন খাঁটি ফ্যামিলি ম্যান ছিলেন অক্ষয়। পরিবারের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসতেন। তাই মায়ের অসুস্থতার খবর পেতেই ছেলে যে স্বাভাবিকভাবে লন্ডনের শ্যুটিং ছেড়ে মুম্বাই ফিরে আসেন। তবে শেষ রক্ষা হলনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…