বিনোদন

সন্তানসম্ভবা হলেন অক্ষয়কুমার, ভাইরাল ভিডিও দেখে হইচই নেটদুনিয়ায়

‘খিলাড়ি’ অক্ষয়কুমার(Akshay kumar)-এর পক্ষে সব কিছুই সম্ভব। যেরকম সম্ভব হয়েছিল, রাজীব ভাটিয়া (Rajib bhatia) থেকে অক্ষয়কুমার হয়ে ওঠা। হোটেলের একজন সাধারণ ওয়েটার থেকে বলিউডের সুপারস্টার হয়ে ওঠার জার্নি নেহাত সহজ ছিল না। সম্প্রতি অক্ষয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় অন্তঃসত্ত্বা। তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই ভিডিওটি তিন বছর আগে স্টার প্লাসের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রোমোর জন্য শুট করা হয়েছিল। ভিডিওতে গর্ভবতী অক্ষয়ের যত্ন এবং সন্তানের জন্ম দেখানো হয়েছে। মজার ছলে শুট করা এই প্রোমো দর্শকদের মনোরঞ্জন করেছে।

এই মুহূর্ত অক্ষয় ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং ফিল্ম ‘বেলবটম’-এর শুটিংয়ে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর (Vani kapoor)। অবশেষে বহু প্রতীক্ষার পর চলতি বছর গুড ফ্রাইডে-তে মুক্তি পেতে চলেছে অক্ষয় ও ক‍্যাটরিনা কাইফ (Katrina kaif) অভিনীত ফিল্ম ‘সূর্যবংশী’। রোহিত শেঠি (Rohit shethy) পরিচালিত ফিল্ম ‘সূর্যবংশী’ গত বছর রিলিজ করার কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে যায়।

এর মধ্যেই ‘ফোর্বস’ ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী অক্ষয়কুমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা হিসাবে নজির তৈরী করেছেন। এই তালিকায় রয়েছে সলমন খান (salman khan) ও রজনীকান্ত (Rajanikant)-এর নামও। এছাড়াও প্রযোজনা সংস্থা ‘ভায়াকম 18′-এর সত্তর শতাংশ মালিকানা রয়েছে অক্ষয়ের হাতে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026