‘খিলাড়ি’ অক্ষয়কুমার(Akshay kumar)-এর পক্ষে সব কিছুই সম্ভব। যেরকম সম্ভব হয়েছিল, রাজীব ভাটিয়া (Rajib bhatia) থেকে অক্ষয়কুমার হয়ে ওঠা। হোটেলের একজন সাধারণ ওয়েটার থেকে বলিউডের সুপারস্টার হয়ে ওঠার জার্নি নেহাত সহজ ছিল না। সম্প্রতি অক্ষয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয় অন্তঃসত্ত্বা। তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই ভিডিওটি তিন বছর আগে স্টার প্লাসের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রোমোর জন্য শুট করা হয়েছিল। ভিডিওতে গর্ভবতী অক্ষয়ের যত্ন এবং সন্তানের জন্ম দেখানো হয়েছে। মজার ছলে শুট করা এই প্রোমো দর্শকদের মনোরঞ্জন করেছে।
এই মুহূর্ত অক্ষয় ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং ফিল্ম ‘বেলবটম’-এর শুটিংয়ে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর (Vani kapoor)। অবশেষে বহু প্রতীক্ষার পর চলতি বছর গুড ফ্রাইডে-তে মুক্তি পেতে চলেছে অক্ষয় ও ক্যাটরিনা কাইফ (Katrina kaif) অভিনীত ফিল্ম ‘সূর্যবংশী’। রোহিত শেঠি (Rohit shethy) পরিচালিত ফিল্ম ‘সূর্যবংশী’ গত বছর রিলিজ করার কথা থাকলেও করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে যায়।
এর মধ্যেই ‘ফোর্বস’ ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী অক্ষয়কুমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা হিসাবে নজির তৈরী করেছেন। এই তালিকায় রয়েছে সলমন খান (salman khan) ও রজনীকান্ত (Rajanikant)-এর নামও। এছাড়াও প্রযোজনা সংস্থা ‘ভায়াকম 18′-এর সত্তর শতাংশ মালিকানা রয়েছে অক্ষয়ের হাতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…