নিউজ

৩০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ১৮, আহত শতাধিক

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল আলবেনিয়া। মঙ্গলবার ভোরে, আলবেনিয়ার রাজধানী ও আশেপাশের অঞ্চল কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৫। ভূমিকম্পের উৎসস্থল তিরানা থেকে পশ্চিমে ৩০ কিলোমিটার, স্থলভাগ থেকে ১০ কিমি গভীরে হয়েছিল ভূমিকম্প।

ভূমিকম্পের ফলে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকার্যের কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। মৃতের পরিমান বাড়ার আশঙ্কা রয়েছে।

উদ্ধারকাজ চলাকালীন আরও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। আলবেনিয়ার সাথে সাথে বসনিয়া ও হার্জেগোভিনায় ৫.৪ মাত্রায় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে ৩০ বছরের মধ্যে এটি সবথেকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এর আগে ১৯৭৯ সালে আলবেনিয়ার ভূমিকম্প হয় যার মাত্রা ৬.৯। এর ফলে প্রান হারিয়েছিল ১৩৬ জন। আহত হাজারের বেশি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026