নিউজ

আয়লার থেকে ভয়ঙ্কর আমফান, আগামীকাল বাইরে না বেরোনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। পরিস্থিতি মোকাবিলা নিয়ে যথেষ্ট তৎপর প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই বিষয়ে একটি বৈঠক করেন। সেখানে আশঙ্কা প্রকাশ করে বলেন, “আগামীকাল ১২টার পর কেউ বাড়ির বাইরে বেরোবেন না। দুপুর ২টো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সাগরে এটি আছড়ে পড়বে। সেটি মধ্যরাত পর্যন্ত থেকে তারপর বাংলাদেশের দিকে চলে যাবে। এই ঝড়ের তিনটে অংশ রয়েছে, প্রথমে মাথা, তারপর চোখ এবং সবশেষে রয়েছে টেইল। এই টেইলই সব উড়িয়ে নিয়ে যায়।”

তিনি আরও বলেন,”ওড়িশাতে ফণীর সময় এটাই হয়েছিল। এই ঘূর্ণিঝড়টি আয়লার থেকেও ভয়ঙ্কর হতে পারে। ‘আমফান’ এর দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। কাল দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত সবাই একটু বাড়িতেই থাকার চেষ্টা করুন। আর যারা ত্রাণ শিবিরে রয়েছেন, তারা ত্রাণ শিবিরের ভিতরেই থাকবেন। পরশুদিন প্রশাসন অনুমতি দিলে তারপর বেরোবেন।”

রাজ্যবাসীকে সতর্ক করারা সাথে সাথে তিনি জানান বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নবান্নে থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, নামখানা, ঘোড়ামারি, কাকদ্বীপ, গোসাবা, ফ্রেজারগঞ্জ এই অঞ্চলগুলি বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করে, জেলা ও পুলিশ প্রশাসনকে অতিরিক্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, বসিরহাট, সন্দেশখালি এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতন, নারায়ণগড় এলাকাতেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি করা হয়েছে একটি টাস্কফোর্স। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স ২৪ ঘন্টা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026