বিনোদন

আশিকিতে কম নয় আলিয়া, রণবীর কাপুরের আগে পাঁচজনের সঙ্গে সম্পর্কের খবর রয়েছে

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গঙ্গুবাই কথিয়াওয়াড়ি’ ও এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’এর সূত্র ধরে এই মুহূর্তে মিডিয়াতে বহুল চর্চিত অভিনেত্রী আলিয়া ভাট। দুটি ছবিতেই তার অভিনয় দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছে। তবে ‘আর আর আর’এ খুব অল্পসময়ের জন্যই তাকে পর্দায় দেখা গিয়েছে, আর এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী।

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। রণবীর কাপুরের সাথে তার সম্পর্ক ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। চলতি মাসের ১৫’ই এপ্রিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই তারকা জুটি। কয়েকদিন আগেই মিডিয়াতে এই কথা প্রকাশ করেছেন তারা। তবে বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, তাদের বিয়ের তোর-জোর দুই পরিবারের তরফ থেকে ভেতর ভেতর শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। এতদিন সেই কথা গোপনই রেখেছিলেন তারা। তবে আপাতত এই তারকা-জুটির ভক্তদের পাশাপাশি সকল নেটনাগরিক তাদের বিয়ের ছবি দেখার অপেক্ষায়।

তবে রণবীর কাপুরের সাথে সম্পর্কে জড়ানোর আগে একাধিক পুরুষের সাথে নাম জড়িয়েছে অভিনেত্রীর, সেকথা অজানা নয় কারোরই। জানেন তারা কারা? রইল ছবি।

• সিদ্ধার্থ মালহোত্রা: ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবি দিয়েই ডেবিউ ঘটেছিল অভিনেত্রীর। এই ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রথম ছবিতে স্ক্রিন শেয়ার করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল মিডিয়াতে। বেশ কিছুদিন চলেছিল সেই গুঞ্জন। তবে পরে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন দুই তারকাই।

• বরুণ ধাওয়ান: সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের পাশাপাশি বরুণ ধাওয়ানও ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির হাত ধরে প্রবেশ করেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এই ছবির পরেও একাধিক ছবিতে অনস্ক্রিন জুটি হিসেবে দেখা গিয়েছিল তাদের। জুটি হিসেবে শুরু থেকেই দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় তারা। তবে এসবের মাঝে বরুণ ধাওয়ানের সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

• আলি দাদারকার: অভিনেত্রী হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই আলি দাদারকারের সাথে সম্পর্কে ছিলেন আলিয়া ভাট। তিনি তার ছোটবেলাকার বন্ধু ছিলেন। তবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর এই সম্পর্ক নিয়ে বিশেষ মাথা ঘামাননি অভিনেত্রী।

• কাভিন ভারতি মিত্তাল: সিদ্ধার্থ মালহোত্রার সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন বন্ধ হয়ে যাওয়ার পরেই কাভিন মিত্তালের সাথে নাম জড়িয়েছিল আলিয়া ভাটের। তিনি একজন আন্তর্জাতিক ইন্টারনেট এন্টারপ্রেনার। সেইসময় সম্ভবত দুজনের ঘনিষ্ঠতার একাধিক খবর প্রকাশ পেয়েছিল মিডিয়াতে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা।

• অর্সেলান: একটা সময় অর্সেলান নামক একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি অর্সেলান নামের একজনকে ডেট করছেন। এক পডকাস্ট শো চলাকালীন এমন কথা জানিয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

Devparna Acharya

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026