Alia Bhatt: সম্পন্ন হল আলিয়ার সাধের অনুষ্ঠান, সবার সামনেই বউকে ভালোবাসায় ভরিয়ে দিলেন রণবীর

খুব শীঘ্রই চলতি বছরে মা হতে চলেছেন আলিয়া ভাট। গত কয়েকমাস ধরেই এই খবর ঘুরে ফিরে আসছে মিডিয়াতে। আলিয়ার মা হওয়ার খবর জানার পর থেকেই কাপুর ও ভাট পরিবারের পাশাপাশি নতুন সদস্যের আসার অপেক্ষায় দিন গুনছেন তাদের অগণিত ভক্তমহলও। সম্প্রতি সম্পন্ন হয়েছে আলিয়ার সাধের অনুষ্ঠান। এই মুহূর্তে সেই ছবিই ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

সম্প্রতি আলিয়া ভাট নিজেই নিজের সাধের অনুষ্ঠানের সমস্ত ঝলক শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে রীতিমতো ঘোরাফেরা করছে গোটা নেটদুনিয়ায়। এদিন কাপুর ও ভাট পরিবার এক জায়গায় মিলিত হয়েছিলেন আলিয়ার সাধের অনুষ্ঠান উপলক্ষে। এদিন নিতু কাপুরের পাশাপাশি উপস্থিত ছিলেন কারিশ্মা কাপুর ও পরিবারের বাকি সদস্যরাও। অন্যদিকে ভাট পরিবার থেকে উপস্থিত ছিলেন পূজা ভাট, মাহেশ ভাট, সোনি রাজদানের পাশাপাশি আরো অনেকে।

নিজেদের আসন্ন সন্তানের মঙ্গলের কথা মাথায় রেখেই রণবীর কাপুর ও আলিয়া ভাট দুজনেই হাত জোড় করে পুজোতে বসেছিলেন। পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আলিয়াকেও। জড়িয়ে ধরে সকলের সামনে অভিনেত্রীর গালে চুম্বন করতেও দেখা গিয়েছে রণবীরকে। সেই ছবিটি এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে , যা বেজয় পছন্দ হয়েছে তার ভক্তদেরও। আপাতত অভিনেত্রীর শেয়ার করা সেইসমস্ত ছবিগুলিই রয়েছে চর্চার আলোতে। আর সেই সূত্রেই এই মুহূর্তে নেটদুনিয়ায় সকলের মাঝে চর্চিত হচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আপাতত সকলেই সুখবরের আশায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026