একসঙ্গে দুই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া ভাট, স্বামী রণবীরও বললেন আমার যমজ সন্তান হওয়া উচিত

বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। এই বলিউড জগতের এক বড় নাম হল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই জুটির প্রেমের কাহিনী সর্বজনবিদিত। এমনকি গত মাসের ১৪ তারিখে বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাটের সাথে বিবাহ সম্পন্ন করেছেন। বেশ ধুমধাম করে বিয়ে হয় রণবীর আলিয়ার।

বিয়ের পর থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছোটখাটো বিভিন্ন পোস্ট চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়ে যাচ্ছে। বিশেষ করে আলিয়ার প্রেগন্যান্ট হওয়ার খবর সামনে আসার পর থেকে পাপ্পারাজিদের ক্যামেরার লেন্স থেকে বাইরে যাচ্ছেন না এই সুপারহিট কাপেল। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে আলিয়ার বেবি বাম্পের ছবি। আর সেই নিয়ে তুমুল আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।

এবার এর মধ্যেই নতুন একটি খবর সামনে আসছে যেখানে জানা গিয়েছে আলিয়া ভাট যমজ সন্তানের জন্ম দিতে পারে। সত্যি কি তাই! প্রশ্ন শুনে সম্প্রতি শামসেরার প্রমোশনে রণবীর এমন কিছু বললেন যা চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দিল্লিতে সিনেমার প্রমোশনের সময় এক মিডিয়া বৈঠকে রণবীর বলেছেন যে গুজব ছড়াবেন না। আমায় দুটি সত্যি কথা এবং একটি মিথ্যা কথা বলতে বলা হয়েছিল। এরপর তিনি জানান যে তার যমজ সন্তান হতে চলেছে। দ্বিতীয়ত তিনি বড় একটি মাইথোলজিক্যাল ছবি করছেন এবং তৃতীয়ত তিনি অভিনয় থেকে বিরত নিতে চান। এরপর সকলেই ধরে নিয়েছিলেন রণবির কাপুর অভিনয় থেকে বিরতি নেবেন এটা অবিশ্বাস্য। তাই সেই কথাটিকে সকলেই মিথ্যার কোটায় ফেলে দিয়েছিল।

তবে অভিনয় ছেড়ে দেওয়া মিথ্যে না যমজ সন্তান হওয়ার কথাটি মিথ্যে তা এখনো জানা যায়নি। অনেকেই অনুমান করে নিচ্ছেন যে হয়তো আলিয়া ভাট আর কিছু মাসের মধ্যেই যমজের জন্ম দেবেন। আবার তা নাও হতে পারে। এবার অভিনেত্রীর দুই সন্তান হচ্ছে নাকি তা জানার জন্য নেটিজেনদের অপেক্ষা করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026