মা হওয়ার পর স্বামী রণবীর কাপুরকে সুখবর দিলেন আলিয়া ভাট, খুশির জোয়ার ভাসছেন মা নিতু কাপুর, এই হল পুরো খবর

আলিয়া রণবীরের জীবনে খুশির হওয়া শুরু হয়েছে ২০১৭ থেকেই। ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর ক্যাটরিনার বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন রণবীর। এরপর প্রেম, প্রেগন্যান্সি, বিয়ে আর কন্যা সন্তান রাহা। এবারে আবারও সুখবর দিল কাপুর ফ্যামিলি। মা নিতু কাপুর খুশির জোয়ারে ভাসছে।

তাহলে কি আবারও গুড নিউজ দিলেন আলিয়া নাকি অন্য কিছু? এই মুহূর্তে আলিয়া হলিউড নিয়ে ব্যস্ত। প্রিয়াঙ্কা চোপড়ার পর আলিয়া পৌঁছে গেছেন পশ্চিমী দুনিয়ায়। ‘হার্ট অফ স্টোন’-এর সুবাদেই এবার হলিউডি ব়্যাম্প কাঁপিয়েছেন রণবীর ঘরণী আলিয়া।

এদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আলিয়া ভাটের শাশুড়ি, অর্থাৎ রণবীর কাপুরের মা নিতু কাপুরও ঈশ্বরকে প্রসাদ নিবেদন করছেন এবং প্রচুর মিষ্টি বিতরণ করছেন। এই ভিডিও সামনে আসতেই অনেকে গসিপ শুরু করেন আলিয়ার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে। যদিও আলিয়া এখন ব্যস্ত হলিউড প্রজেক্ট নিয়ে। তাহলে ব্যাপারটা কি?

বলিউডে তিনটে পরিবারকে প্রায় গোটা বিশ্ব জানে। খান, বচ্চন পরিবার এবং কাপুর পরিবার এর সদস্যরা বিশ্ব দরবারে বিশেষভাবে পরিচিত। তাই এরা কি করছে না করছে সবটাই থাকে চর্চায়। ঘটনা হল, ফের ঠাকুমা হয়েছেন নিতু কাপুর। তবে এবারে ছেলে রণবীরের ঘরের থেকে সুখবর পাননি, পেয়েছেন একমাত্র ননদের ঘর থেকে। ঋষি কাপুরের নিজের বোন হলেন রিমা জৈন। রিমার নিজের ছেলে আরমান জৈন। তাহলে রণবীর কাপুরের পিসির ছেলে হলেন আরমান। এই আরমানের ঘরেই আসে পুত্র সন্তান, যার আনন্দে সামিল নিতু কাপুর। ঠিক এই কারণেই মিষ্টি বিলি করেন প্রবীণ অভিনেত্রী নিতু। তাহলে গসিপের অবসান হল, আপাতত মেয়ে রাহাকে নিয়ে বিন্দাস আছেন রণবীর আলিয়া।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026