বলিউড

Ranbir-Alia Weeding: আজ রণবীর-আলিয়ার বিয়ে, সেজে উঠেছে অভিনেত্রীর গোটা বাড়ি, রইল ছবি

রণবীর কাপুরের সাথে আলিয়া ভাটের সম্পর্ক ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আজ, ১৪’ই এপ্রিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই তারকা জুটি। সম্প্রতি নিতু কাপুরই বিয়ের তারিখ নিজের মুখে ঘোষণা করেছেন। চলতি মাসের শুরুতেই মিডিয়াতে নিজেদের বিয়ের কথা প্রকাশ করেছিলেন তারা। শুরু থেকেই নিজেদের সম্পর্ক ও বিয়ের ব্যাপারটা গোপনই রাখতে চেয়েছেন এই তারকা জুটি। তবে বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, বিয়ের তোর-জোর দুই পরিবারের তরফ থেকে ভেতর ভেতর শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। তবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুই পরিবারের সকল সদস্যরাই। আপাতত এই তারকা-জুটির ভক্তদের পাশাপাশি সকল নেটনাগরিক তাদের বিয়ের ছবি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

উল্লেখ্য, বিয়ের অনেক আগে থেকেই তাদের বাড়ি থেকে রাস্তা সবটাই সেজে উঠেছে আলোয়। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। ফুল ও আলো দিয়ে সাজানো তার বাড়ির ছবি এখন সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। রইল সেই সমস্ত ছবি।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সরগরম। প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছেই। কড়া নিরাপত্তাতেই বিয়ের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও সেখানে তারকা মহলের বেশ কিছু ঘনিষ্ঠ পরিচিত মুখের দেখা মিলবে। সেই কারণবশতই এখনো পর্যন্ত তাদের প্রাক-বিবাহ পর্বের কোন ছবিই প্রকাশ্যে আসেনি। বলাই বাহুল্য, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তারা নিজেদের এই বিশেষ মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত রাখতে চাইছেন।

জানা গেছে, আর কে স্টুডিওতে রণবীর-আলিয়া নিজেদের গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গাঁটছড়া বাঁধবেন রাণবীর কাপুরের বান্দ্রার বাস্তু বাড়িতে। সেখানেই বিয়ের মূল নিয়মকানুন সম্পন্ন হবে বলেই ঠিক করা হয়েছে। বিয়ের পর একটা গ্র্যান্ড রিসেপশন করার প্ল্যান করেছেন এই তারকা জুটি। সম্ভবত তাজ কোলাবা হোটেলেই সেই গ্র্যান্ড রিসেপশন পার্টি আয়োজিত হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের নামিদামি তারকারা। খুব শীঘ্রই এই বহুল চর্চিত তারকা জুটি নিজেদের বিয়ের একাধিক ঝলক নিয়ে হাজির হতে চলেছেন, যা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়বে সকলের।

উল্লেখ্য, নিজেদের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে পরার আলাদা আলাদা পোশাক নামকরা ডিজাইনার সব্যসাচীকে দিয়েই বানাচ্ছেন তারা। তাদের পরিবারের সদস্যদের পোশাক ডিজাইন করছেন মানিশ মালহোত্রা। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক নামিদামি তারকারা যারা এই পরিবারের ঘনিষ্ঠ। ইতিমধ্যেই দুই বাড়ি সেজে উঠেছে, বিয়ের তোর-জোর তুঙ্গে। জানা গেছে, একেবারে পাঞ্জাবি রীতিনীতি মেনেই এই গোটা বিয়েটা সম্পন্ন হতে চলেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026