বিনোদন

বিয়ের ১০ দিনের মধ্যেই নিজের আসল রুপ দেখালেন আলিয়া, খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত নেটজনতা

আলিয়া ভাট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির দক্ষ অভিনেত্রী। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির মাধ্যমেই বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল আলিয়ার। বাবা মহেশ ভাটের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী। হিন্দি সিনেমা জগতে মহেশ ভাট একজন নামী চিত্র পরিচালক। কয়েকদিন আগেই বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কাপুর পরিবারের সাথে ভাট পরিবার আত্মীয়তার সম্পর্কে যুক্ত হয়েছেন। রণবীর কাপুরের সাথে আংটি বদল করেছেন অভিনেত্রী। তবে বিয়ের ১০-১২ দিন যেতে না যেতেই তাকে নিয়ে আবারো চর্চা মিডিয়াতে। শোনা যাচ্ছে, হাতের মেহেন্দি পুরোপুরি ওঠার আগেই নিজের আসল রুপ দেখাতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

বিগত কয়েকমাস ধরে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ক্রমাগত, প্রতিনিয়ত চর্চা চলেছে মিডিয়াতে। অবশেষে তারা একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সেরেছেন তারা। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথেই মিডিয়ার পাশাপাশি তাদের অগণিত ভক্তগণ ও নেটনাগরিকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। তাদের বিয়ের সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়, তানিয়া আলাদাভাবে বলার কিছু নেই। তবে সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি সামনে এসেছে, যার সূত্র ধরে আবারো চর্চায় আলিয়া ভাট।

সম্প্রতি আলিয়া ভাটের একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়। প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো কারণে অভিনেত্রী চর্চায় থাকছেন। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টের বাইরে গাড়ি থেকে শর্টস ও একটি ঢিলেঢালা শার্ট পরে নামতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর এই পোশাকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে তুমুল চর্চিত হয়েছেন আলিয়া ভাট। তার ভালো বউ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক নেটনাগরিক। উল্লেখ্য, কারুর পোশাক দেখে তার ব্যক্তিত্ব কিংবা তার ব্যবহার বা হাবভাব নিয়ে সমালোচনা করা বাঞ্ছনীয় নয়।

কদিন ধরেই এমন কথাও শোনা গিয়েছে, তিনি বিয়ের পর কাপুর পরিবারের যোগ্য বউ হয়ে উঠেছেন। সমস্ত নিয়ম-কানুন মেনে চলছেন তিনি। তবে হঠাৎ করেই এয়ারপোর্টের বাইরে তাকে পুরনো সাজে দেখে অসন্তুষ্ট একাধিক নেটজনতা। তবে তাতে যে অভিনেত্রীর সত্যিই কিছু যায় আসে না, তা স্পষ্ট। তবে এই সমস্ত কথাবাত্রার প্রতিবাদ জানিয়েছেন, অভিনেত্রী একাধিক ভক্তরা। তাদের মতে, অভিনেত্রী একজন স্বাধীনচেতা মানুষ। তিনি কোথায় কোন পোশাক পরবেন, তা ভালোভাবেই জানেন তিনি। সম্প্রতি এই প্রসঙ্গেই চর্চার আলোয় আলিয়া ভাট।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026