রণবীরের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে এইকথা বললেন আলিয়া ভাটের বাবা মহেশ ভাট

বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম একজন অভিনেত্রী হলেন আলিয়া ভাট।। তার ফ্যান ফলোইং থেকে শুরু করে তার জনপ্রিয়তা সবকিছুই তার কাছে মুহূর্তে রয়েছে। তার ভক্তরা তার অভিনয় এবং তার প্রতিভার জন্য তাকে অত্যন্ত ভালোবাসে। একাধিক সিনেমায় তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে এর আগেও। বলিউড দুনিয়ার নামিদামি তারকাদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন এবং তাদের সঙ্গে কাজ করে তার জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন। সোশ্যাল মিডিয়াতে তাকে সব সময় বেশ একটিভ দেখা যায়। মাঝেমধ্যেই তিনি অত্যন্ত আকর্ষণীয় কিছু পোস্ট করতে থাকেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তার ভক্তরা তার এই সমস্ত পোস্ট দেখে রীতিমতন খুশি থাকেন।

এরমধ্যে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের একটি গুঞ্জন সামনে এসেছে। এই মুহূর্তে এই খবরটি অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের জানিয়ে রাখি, আলিয়া মাঝেমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একাধিক ধরনের পোস্ট করেন এবং সেই সমস্ত পোস্ট থেকেই তার বিয়ের ব্যাপারে চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই তার বিবাহের খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছিল। তার পিতা মহেশ ভাট একটি আলোচনায় জানিয়েছিলেন, তার সঙ্গে রণবীর কাপুরের বিবাহের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে রণবীর কাপুরের কাকিমাও তার সঙ্গে আলিয়ার বিবাহের ব্যাপারে বয়ান দিয়েছেন।

এই দুটি কথোপকথন সামনে আসার পরেই রণবীর এবং আলিয়া ভাটের বিবাহ নিয়ে সব জায়গায় শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে মহেশ ভাট জানিয়েছেন, তিনি বিয়ের কথা ভাবনা চিন্তা করতে শুরু করলেও তিনি এখনো বিয়ের তারিখের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেননি। সোশ্যাল মিডিয়াতে একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন, এখনো পর্যন্ত আলিয়ার বিবাহের তারিখ নিয়ে তার সঙ্গে কোন কথা হয়নি। দুজনে বিয়ে করবেন কিন্তু কবে সেরকম কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেননি এখনো। অন্যদিকে রণবীর কাপুরের কাকিমা জানিয়েছেন, তিনিও এই বিবাহের ব্যাপারে তেমন কিছু জানেন না। তবে তার ধারণা, খুব শীঘ্রই তারা বিবাহ করার সিদ্ধান্ত নেবেন।

তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তারা রণবীর এবং আলিয়ার উপরেই ছেড়েছেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তাদের বিবাহ নিয়ে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে ‘রকি অউর রাণী কি প্রেম কাহিনী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আগামী ২০২৩ সালে এই ছবি মুক্তি পাবে। অন্যদিকে রনবির কাপুর ব্যস্ত রয়েছেন ব্রম্ভাস্ত্র ছবি নিয়ে। আর কিছুদিনের মধ্যেই এই ছবি রিলিজ হতে চলেছে। শুধু এই ছবিটি নয় শামশেরা ছবিতেও তাকেই প্রধান চরিত্রে দেখা যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026