রাজ্য

Weather Update: শুরু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার খেলা, আবহাওয়া পাল্টাবে দক্ষিণবঙ্গের, জানুন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস

শীতের আমেজে গা ভাসাতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে বড় পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়তো পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। এখনই হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও, শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ডিসেম্বরের এই সময়তে অন্য বছরগুলোতে অনেক বেশি শীত থাকে। তবে এবছর সেরকম তীব্রমাত্রায় এখনো পর্যন্ত ঠান্ডা পড়েনি। প্রতিদিনই তাপমাত্রার পারদ ওঠা নামা করছে পুরুলিয়ায়। এই মুহূর্তে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও বিগত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা পারদ এখন কিছুটা নেমেছে পুরুলিয়াতে।

আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে তাপমাত্রা আবারো বাড়বে তারপর থেকে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলায়। একই সাথে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী। দক্ষিণের বেশ কিছু জেলায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কলকাতা এবং শহরতলীর আশেপাশের এলাকা গুলিতে এখনো তাপমাত্রার পারদ নিম্নমুখী চলছে। প্রবল শীত পড়তে এখনো খানিকটা দেরী থাকলেও, তাপমাত্রার পারদ নিম্নমুখী বলা চলে।

দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি শীতের প্রভাব রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং নদীয়া জেলায়। অন্যান্য জেলাগুলিতেও মোটের উপরে শীত রয়েছে। উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলির মোটের উপরে শুষ্ক থাকবে। শীত ক্রমশ বাড়বে উত্তরের কয়েকটি জেলায়। তবে দক্ষিণের বেশ কিছু জায়গায় শীতের প্রভাব আগের থেকে বেড়েছে। পুরুলিয়া শীতের দাপট রয়েছে অনেকটা বেশি। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ শুষ্ক থাকবে পুরুলিয়া জেলা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026