রাজ্য

Rain Forecast: কাঠফাটা রোদ, প্রচন্ড গরম থেকে স্বস্তি দিতে আজই আসছে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

রাত পোহালেই পহেলা বৈশাখ। নতুন বছরে নতুন জামা কাপড় পড়ে জমিয়ে খাওয়া-দাওয়া আর উৎসব করার জন্য তৈরি বাঙালি। তবে শুধুমাত্র দুপুরের খাওয়া দাওয়াই তো নয় সঙ্গে সন্ধ্যেবেলার আড্ডা মিষ্টির প্যাকেট আর শরবত খাওয়া সবকিছুই রয়েছে। কিন্তু যেভাবে গরম পড়তে শুরু করেছে, বৈশাখ মাসেই প্রায় ৪৫° সেন্টিগ্রেড তাপমাত্রা চলে যাওয়ার জোগাড়। তার আগে চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া নিয়ে কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিংপং এ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় উঠতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

গত শুক্রবার থেকে তাপমাত্রার গ্রাফ উপর দিকে উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আগামী চারদিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এবং বাড়বে গরম। অন্যদিকে উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতে বৃষ্টি বাড়বে। পহেলা বৈশাখের দিন গরম এবং শুষ্ক আবহাওয়ায় কাটবে কলকাতা এবং দক্ষিণের সারাদিন। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। তবে দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং শুষ্ক আবহাওয়া চলবে। আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026