নিউজ

Weather Update: পুজো কার্নিভাল কি মাটি করবে বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

একরাশ বিষন্নতা নিয়ে মা দুর্গাকে দশমীর দিন ভাসান দিয়েছে বঙ্গবাসী। আবার এক বছরের অপেক্ষা। অবশ্য বাঙালির মধ্যে এখনও সেই পুজোর আমেজ রয়েই গেছে। আজকে রেড রোডে হবে গ্র্যান্ড কার্নিভাল। দেশ বিদেশের মানুষ এসে এই কার্নিভালে যোগদান করেন। কিন্তু এই পুজোতে অসুরের মতো বঙ্গবাসীর কাছে প্যান্ডেল হপিংয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ঠিক তেমনভাবে আজ কার্নিভালের দিন বৃষ্টি হবে নাকি, সেই নিয়ে মন্তব্য করল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। এমনকি আজ কার্নিভালের পর আগামী রবিবার লক্ষ্মীপুজোর দিন বৃষ্টি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি বেশি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে শহরতলিতে। গতকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। আজ কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছবে। এমনকী ভ্যাপসা গরম সাময়িক ভাবে ফিরতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026