নিউজ

West Bengal Weather Report: ২৪ ঘন্টায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন, শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

চলতি বছরের শীতের স্পেল বড়ই আজগুবি। অন্যান্য বছরের মত ঠান্ডায় কাঁপতে হয়নি সরস্বতী পুজোর দিনে। তবে বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহের শেষ দিকে ফের দেখা মিলবে শীতের। কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। এছাড়া জেলায় জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রীর নিচেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই শীতের স্পেল থাকবে তিন চার দিনের জন্য।

আগামীকাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য কমবে। সোমবার তাপমাত্রা এক ধাক্কায় দু-তিন ডিগ্রি নেমে যেতে পারে। তবে ১ ফেব্রুয়ারি সামান্য তাপমাত্রা বাড়তে পারে। তারপর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শীতের বিদায় ঘন্টা এখনও বাজেনি। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তিন চার দিনের শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। তবে চলতি বছরের জানুয়ারি মাসকে বলা হয়েছে উষ্ণতম জানুয়ারি শেষ পাঁচ বছরের মধ্যে। আসলে একের পর এক পশ্চিমী ঝঞ্জায় আটকে গেছে উত্তরে হাওয়া। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর উচ্চচাপ বলয় থেকে আসছে গরম জলীয় বাতাস। তাই এই জানুয়ারিতে শীতের আমেজের বদলে ঘাম ঝরছে বঙ্গবাসীর।

আজ শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে এবং দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রী সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮-৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026