শ্রাবণ মাসের শেষ সপ্তাহ চলে এলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা নেই। দু এক পশলা বৃষ্টি হলেও তা সাধারণের তুলনায় অনেক কম। ঘাটতি নিয়েই হয়তো এই বছর কেটে যাবে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। কারণ আগামী কয়েকদিনের মধ্যেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্ষাকাল শুরু হওয়া থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই প্রসঙ্গে জানিয়েছি যে দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে চলতি বছরে।
তবে উত্তরবঙ্গের চিত্রটা সম্পূর্ণ অন্য। কিছুদিনের জন্য মাত্রারিক্ত গরম পরলেও, তার সাথে তাল মিলিয়ে হয়েছে অতিভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সাধারণের তুলনায় উত্তরবঙ্গে চলতি মরশুমে এখনও পর্যন্ত ৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
অন্যদিকে পয়লা জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত এই মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। আগামী কয়েকদিনে সেই ঘাটতি মেটানোর খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং জলীয়বাষ্প বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করে তুলেছে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘে ঢেকে থাকবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও চড়বে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…