রাজ্য

১-২ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি এই ৯ জেলায়, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

দীর্ঘ দাবদাহের পর আজ কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা শহর। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী ১-২ ঘন্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এমনকি বিকেলের দিকে ঝড় বৃষ্টি জোরালো হতে পারে। কলকাতা শহরের পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ১-২ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সেই সাথে ঝড়ো বাতাস বইতে পারে। তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ২ জেলাতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে পূর্বাভাস করা হয়েছে। এছাড়া কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং তাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হচ্ছে। এতে বাতাসে নিচে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। যার জেরে মাঝে মাঝেই বিকেলের দিকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তার ওপর আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এর কারণে ঝড় বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। আজ এরপর বৃষ্টিপাত হলে মনোরম পরিবেশ সৃষ্টি হবে বলে ধারণা করা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026