নিউজ

স্বস্তির খবর, সংঘর্ষে আহত ভারতের ৭৬ জন জওয়ান সুস্থ

লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর চীন দাবি করেছিল যে বেশ কয়েকজন ভারতীয় সেনা চিনের হাতের বন্দি আছে। কিন্তু চিনের এই দাবি মানেনি ভারতীয় সেনা। কোনো ভারতীয় সেনা নিখোঁজ নন বলে স্পষ্ট জানানো হয়েছে। এর পাশাপাশি সেনা জানিয়েছে, লেহতে চিকিৎসারত ১৮জন জওয়ানের অবস্থা স্থিতিশীল।

এছাড়া অন্য হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫৮জন আহত জওয়ান, তাঁরা ১ সপ্তাহের মধ্যে কাজে ফিরতে পারবেন। তাঁরা ১ সপ্তাহের মধ্যে পুরো ফিট হতে পারবেন। আর লেহর হাসপাতালে যাঁরা ভর্তি আছেন, তাঁরা সকলে ১৫দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন। এমনটাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে ভারতীয় সেনা।

সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশকারী চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন।  সেনাদের উপর এই হামলার পর গর্জে উঠেছে সারা দেশবাসী। দেশের মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ভারতীয়দের ওপর এই হামলা কোনও ভাবেই ভোলা হবে না৷ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ মোর হবে। প্রধানমন্ত্রী আজ এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

যদিও চিন বারবার অভিযোগ আনছে যে তাদের মাটিতে ভারতীয় সেনারা ঢুকে পরে৷ তাই এই হামলায় তাদের কোনও দায় নেই বলে মন্তব্য করেছে চিন। এদিকে এই ঘটনার পর সারা দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক ওঠে। দেশের বিভিন্ন জায়গাতে  চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। নানা জায়গাতে বিক্ষোভ ও করেন দেশবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026