রাজ্য

বড়সড় পদক্ষেপ! ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের এই জায়গার সমস্ত বাজার দোকান

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। বাংলাতে প্রায় প্রতিদিন ১৭ হাজার সংক্রমণ হচ্ছে। তবে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও খুব একটা সচেতনতা দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে বাঙ্গালীদের চলছে বাজার করার কাজ। এই পরিস্থিতিতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা বলেছে যে আগামী ৪ দিন করোনা সংক্রমণ চেন ভাঙার জন্য সমস্ত বাজার দোকান বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার কলকাতার বিভিন্ন বড় বড় বাজার বন্ধ থাকবে। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান সুশীল পোদ্দার বলেছেন, “আমাদের সাথে যুক্ত সব ব্যবসায়ীদের আমরা অনুরোধ জানাচ্ছি যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তারা যাতে দোকান বন্ধ রাখে। সংক্রমণ শৃংখল ভাঙার জন্য এটাই এখন একমাত্র উপায়।” তবে বাজার দোকান বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধ দোকান, মুদিখানা, শাকসবজি, মাছ মাংস, পেট্রোল পাম্প ও এলপিজি ডিস্ট্রিবিউটর খোলা থাকবে।

ট্রেড অ্যাসোসিয়েশনেরপক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বৃহস্পতিবার অষ্টম দফা নির্বাচনের জন্য এমনিতেই কলকাতার একাধিক বাজার দোকান বন্ধ রয়েছে। তারপর আগামী শনিবার ১ লা মে ছুটির দিন এবং তার পরেরদিন রবিবার এমনিতেই ছুটি থাকে। তাই শুধুমাত্র শুক্রবার দোকানগুলো বন্ধ রাখতে হবে। জানা গিয়েছে, কলকাতার চাঁদনী চক, প্রিন্সেপ ঘাট, চৌরঙ্গী, ক্যানিং স্ট্রিট, বড়বাজার, এগরা স্ট্রিট, মেঙ্গো লেন ইত্যাদি বাজার বন্ধ থাকবে। তবে পোস্তা সহ অন্যান্য কিছু বাজার এই সময় খোলা থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026