করোনার দাপটে থরিহরিকম্প গোটা বিশ্ব। অদৃশ্যে থেকে দাপিয়ে বিরাজ করছে নোভেল করোনা ভাইরাস। এবার এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অসমের এক ব্যক্তির। অসমের শিলচর মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই ব্যক্তি, জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত দেশে করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪০০ এবং মৃত্যু হয়েছে ১৯৯ জনের।
যা থেকে স্পষ্ট বোঝা যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াতে পারে যেকোনো সময়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৫০৩ জন করোনার যুদ্ধে জয়ী হয়ে সেরে উঠেছেন। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৩৫ জন। সেখানে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭২। দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক করোনায় আক্রান্তের সংখ্যা।
এদিকে পশ্চিমবঙ্গে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮২ জন এবং মৃত্যু ৫, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ ঘন্টায় নতুন করে বাংলায় আক্রান্ত ১২ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…