রাজ্য

আগামী সপ্তাহ থেকে ছুটবে যেসব মেল ও এক্সপ্রেস ট্রেন

করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ হয়ে গেছিলো সমস্ত ধরনের ট্রেন পরিষেবা। বেশ কয়েকদিন ধরে পূর্ব রেলওয়ে তরফ থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি। কিন্তু আবারও লকডাউন কাটিয়ে সুস্থ হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ থেকে শুরু হয়েছে নতুন বিধিনিষেধের নীতি, যা আগের থেকে অনেক বেশী স্বাভাবিক। কিন্তু গণপরিবহন চালু থাকলেও ট্রেন এবং মেট্রো এখনই চালু করা হচ্ছে না। এরকম পরিস্থিতিতে এবারে মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেলওয়ে।

পূর্ব রেলের জিএম মনোজ জোশী জানিয়েছেন, হাওড়া থেকে মুম্বাই, মালদহ থেকে দিল্লি, এই সমস্ত জায়গায় ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে। যে সমস্ত জায়গায় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিল সেই সব ট্রেন আগামী সপ্তাহের মধ্যে চালু করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস নিয়ে এখনই কোন ঘোষণা করতে নারাজ পূর্ব রেলওয়ে। তারা জানিয়েছে এই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। যদিও, পূর্ব রেলের তরফ থেকে দূরপাল্লার মেইল এবং এক্সপ্রেসসহ আরো ১৮টি ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামী বুধবারের মধ্যে।

কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখনই চালু হচ্ছে না। বারংবার লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের কাছে আবেদন করা হলেও রাজ্য সরকারের অনুমতি মেলেনি। অন্যদিকে পূর্ব রেলওয়ে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে সমস্ত রেলকর্মী মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের একজনকে চাকরি দেবার কাজ অত্যন্ত দ্রুততার সাথে শেষ করার কথা জানিয়েছেন পূর্ব রেলওয়ে জিএম। এই কাজ, মৃত্যুর এক মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু লকডাউনের মধ্যে এই কাজ সম্ভব হচ্ছে না এবং দেরি হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলওয়ে জিএম মনোজ জোশী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026