নিউজ

করোনা আতঙ্ক : আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ

ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। কোভিড ১৯ -কে বিশ্ব মহামারির ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ১২৩ টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ভারতেও এই সংক্রমণের সংখ্যা ৮৩-তে ঠেকেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এই অবস্থায় সতর্ক হচ্ছে স্বাস্থ্য দপ্তর। সংক্রমণ ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসনও।

ইতিমধ্যে কেরালা ও মহারাষ্ট্রে ছুটি দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার সেই তালিকায় জুড়লো পশ্চিমবঙ্গের নাম। আগামী ১৬ ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি অনুযায়ী শেষ হবে জানিয়েছে নবান্ন। তবে অন্যান্য সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন : ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলের পর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

নবান্ন সূত্রে আরও জানা গেছে, আগামী ৩১ শে মার্চ পর্যন্ত প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। যেকোন ধরনের জমায়েত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞা বলে জানা গেছে। একইসঙ্গে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026