কলকাতা: পুরোপুরি ইন্টারনেটের ওপর ভর করেই আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে চলেছে স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টার। তবে এই অনলাইন পরীক্ষা হবে বাড়িতে বসেই। আগেই এ কথা জানানো হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। এর ফলে দু’ঘণ্টার মধ্যে লেখা শেষ করে 15 মিনিট আগে কলেজের নির্ধারিত করা ওয়েবসাইটে খাতা জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
কিন্তু প্রত্যন্ত এলাকা যেখানে ইন্টারনেট তো দূরে থাক, লাইট ঠিকভাবে পৌঁছায়নি এখনও। সেখানকার পড়ুয়ারা কী করে অনলাইনে পরীক্ষা দেবে, তা নিয়েই পড়ুয়াদের মধ্যে ভাবনাচিন্তা শুরু হয়েছে। শুধু তারাই নয়, ভাবনায় পড়েছে কলেজ কর্তৃপক্ষও। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই মক টেস্ট নিয়ে পুরো সিস্টেমটাকে টেস্ট করছে। অনেকে আবার পরীক্ষার জন্য একটি হোয়াৎসঅ্যাপ গ্রুপও তৈরি করেছে।
অনলাইনে পরীক্ষা দিতে যাতে কারুর কোনও অসুবিধা না হয়, তাই সেই পরীক্ষার দিনগুলোতে শিক্ষক-শিক্ষিকাদের কলেজগুলোতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অনলাইনে খাতা জমা দিতে যদি কোনও অসুবিধা হয়, তাহলে পরীক্ষার্থী কলেজে এসে সেই খাতা জমা করতে পারে, সেই ব্যবস্থা করা হবে বলে শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে ঘরে বসে অনলাইন পরীক্ষা হলেও মাথায় একটা চিন্তা রয়ে গিয়েছে যে, সব ঠিকঠাক করে দেওয়া হবে কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…