কলকাতা: প্রথমে জিআই ট্যাগ আর এবার মিষ্টিতে লেখা থাকতে হবে ‘বেস্ট বিফোর’ অথবা ‘এক্সপায়ারি ডেট’। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ফুড সেফটি করপোরেশনের পক্ষ থেকে। দুধ, প্যাকেটজাত দ্রব্য এবং অন্যান্য যে কোনও পণ্য-সামগ্রী কেনার সময় তার গায়ে ‘এক্সপায়ারি ডেট’ বা ‘বেস্ট বিফোর’ লেখা থাকে। কিন্তু মিষ্টির ক্ষেত্রে এটা এতদিন দেখা যায়নি। তবে আগামী 1 অক্টোবর থেকে এই নিয়ম চালু করা হবে বলে ফুড সেফটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গিয়েছে, উৎসবের মরশুমে অনেক বিক্রেতা অভিযোগ করে যে, মিষ্টি খারাপ হয়ে যায়। আর তাই এই সিদ্ধান্ত নিয়েছে FSSI। বলা হয়েছে খোলা মিষ্টির ক্ষেত্রে ট্রেতে ‘বেস্ট বিফোর’ লেখা থাকতে হবে এবং প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে ‘এক্সপায়ারি ডেট’ লিখতে হবে মিষ্টি ব্যবসায়ীদের। যাতে পরবর্তীকালে মিষ্টি খারাপ হয়ে গিয়েছে, এমন অভিযোগ না আসে সে কথা মাথায় রেখেই উৎসব মরশুমের ঠিক আগে এমন সিদ্ধান্ত নিল ফুড সেফটি কর্পোরেশন।
ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে এই বিষয়টি বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ফুড সেফটি কর্পোরেশনের পক্ষ থেকে। তাই প্রত্যেকটা খোলা মিষ্টির ক্ষেত্রে ট্রেতে ‘বেস্ট বিফোর’ লেখা এবং প্যাকেটজাত মিষ্টির ক্ষেত্রে ‘এক্সপায়ারি ডেট’ লেখা বাধ্যতামূলক হবে আর চারদিন পরেই। যদিও এ বিষয়ে মিষ্টি ব্যবসায়ীদের কী মত, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…