বিনোদন

প্রশ্নে অসঙ্গতিপূর্ণ উত্তর, রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কী পদক্ষেপ নিল ইডি? জানুন

একবছরে সম্পত্তি বেড়ে গিয়েছে প্রায় ১০ গুণ। রিয়া চক্রবর্তীর এই অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির কারণ খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেখানে ২০১৭-১৮ আর্থিকবর্ষে তার মোট সম্পত্তি ছিল ৯৬ হাজার ২৮১ টাকা। সেখানে ২০১৮-১৯ আর্থিক বছরে প্রায় ১০ গুণ বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ৫৯৭ টাকা। যদিও রিয়াকে এই বিষয়ে দুবার জেরা করা হয়েছে, তবে তার উত্তরে রয়েছে প্রচুর অসঙ্গতি।

অবশেষে তৃতীয় দফার জেরায় নেওয়া হল বড়সড় পদক্ষেপ। বাজেয়াপ্ত করা হল রিয়া ও তার পরিবারের চারটি মোবাইল। যার মধ্যে রয়েছে রিয়ার দুটি ফোন, ভাই সৌভিকের একটি এবং বাবা ইন্দ্রজিতের আরেকটি ফোন। একইসাথে বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিবারের ব্যবহৃত সমস্ত রকম গ্যাজেট, দুটি আই প্যাড ও একটি ল্যাপটপ। জানা গিয়েছে, গ্যাজেটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখযোগ্য, সোমবার টানা ১০ ঘণ্টা রিয়া, ভাই সৌভিক ও বাবাকে জেরা করেন ইডির আধিকারিকরা। তাদের তরফে জানতে চাওয়া হয়েছে যে, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে কতবার মোট কত টাকা তোলা হয়েছে? কতগুলি ব্যাঙ্কে লকার রয়েছে রিয়ার? এছাড়া সুশান্তের দুটি কোম্পানিতে রিয়া, সৌভিকের শেয়ার কত? শুধু তাই নয় সুশান্তের কোম্পানিতে রিয়ার বাবারই বা ভূমিকা কী?

Anirban Kundu

Recent Posts

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026