ভারতীয় রেলওয়ে তাদের পরিষেবা উন্নত করার জন্য নিরন্তন পরিশ্রম করে চলেছে। এই পরিশ্রমের ফলাফল হলো গোটা দেশে বন্ধে ভারত এক্সপ্রেসের নেটওয়ার্ক বিস্তৃত করা। এই ভারতীয় রেলওয়ে হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। এই রেল পরিষেবা দৈনন্দিন প্রায় লাখ লাখ মানুষ ব্যবহার করে থাকেন। এই ভারতীয় রেলে টিকিট বুক করলে অনেক ধরনের পরিষেবা পাওয়া যায় যেই সমন্ধে জানেন না ৯৯ শতাংশ মানুষ। আপনি যদি ট্রেনে প্রায় ভ্রমণ করেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন যে ট্রেনের টিকিট কাটলে আপনি কি কি অতিরিক্ত সুবিধা পাবেন।
প্রথমেই আসে মেডিকেল ইমারজেন্সি সুবিধা। যদি যাত্রার সময় কারোর শরীর খারাপ হয় তাহলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে রেল। এর জন্য ট্রেনের TTE এর সাথে দেখা করতে হবে।
এছাড়া ট্রেনের টিকিট কাটলে আপনি ওয়েটিং রুমের সুবিধা পাবেন। ট্রেন দেরি করলে যাত্রীদের বিনামূল্যে ওয়েটিং রুমের সুবিধা দেওয়া হয়। একটি বৈধ টিকিট নেওয়ার পরে, আপনি ট্রেনের আগমনের ২ ঘন্টা আগে এবং যাত্রা শেষ হওয়ার ২ ঘন্টা পরে বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন। যেখানে রাতের বেলায় এর সময় ৬ ঘণ্টা।
এছাড়া রেলওয়ে স্টেশনে আপনি পাবেন বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। কোনো অর্থ খরচ না করে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এরপর যাত্রীরা রেলটেল থেকে তাদের পছন্দের একটি প্ল্যান নিতে পারবেন। প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডেটা এবং ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে, যার মেয়াদ একদিন।
এছাড়া আপনি আপনার জিনিস রাখার জন্য সামান্য খরচ করে পেয়ে যাবেন ক্লক রুমের সুবিধা। এতে আপনি আপনার ব্যাগ বা ট্রাভেল ব্যাগ রাখতে পারবেন ঘণ্টার হিসেবে। প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতিঘন্টায় ১৫ টাকা চার্জ দিতে হবে। এরপর ২৪ ঘণ্টায় প্রতি ঘণ্টার জন্য ২০ টাকা চার্জ দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…