Nysa Devgan: কয়েক মাসেই এতটা বদল, চেনাই দায় অজয় দেবগনের মেয়েকে, পুরো চেহারা পাল্টে গেছে

বলিউডের এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছেন অজয় দেবগনের কন্যা নায়সা দেবগন। সম্প্রতি টিনসেল টাউনে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানে তার সাজ পোশাকের ছবি দেখে বলিপাড়ার সকলেই কার্যত অবাক। মাত্রকয়েক মাসের মধ্যেই অজয় এবং কাজলের কন্যার কিভাবে এত পরিবর্তন হলো তা নিয়ে কৌতুহল প্রকাশ করেছেন অনেকে। পোশাক শিল্পী অনিতা ডংরে তারকা কন্যার একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই রীতিমত আলোরন সৃষ্টি হয়ে গিয়েছে টিনসেল টাউনে। এই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন, ‘নায়সাকে তো চেনাই যাচ্ছে না।’ অনেকে আবার তার পুরনো ছবির সঙ্গে এই ছবি মিলিয়ে তাকে তুলনা করেছেন।

যদিও এই প্রথমবার কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। এর আগে বহুবার বিতর্ক হয়েছে তাকে নিয়ে। সম্প্রতি পুরুষ বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়ে বিতর্কে সম্মুখীন হয়েছিলেন তিনি। নেটিজেন্দের মধ্যে অনেকেই তাকে পুরুষঘেঁষা বলে দাগিয়ে দেন। এত কম বয়সে মদ্যপান করা নিয়েও অনেক এই প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি ওরহান অাবর্তমানির সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। এই মুহূর্তে টিনসেল টাউনের অন্যতম চর্চিত যুবক তিনি। তার সঙ্গে নায়সার বিশেষ বন্ধু নিয়ে কৌতুহলী বলিপাড়ার অনেকেই

এই বছরের এপ্রিল মাসে ১৯ বছর বয়সে পা দিয়েছেন তিনি। কবে তা নিয়ে বড়পর্দায় দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর উচ্চ শিক্ষার জন্য সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া কলেজে ভর্তি হন। রূপচর্চা থেকে জীবনচর্চার দিকে অনেক বেশি নজর তার। নারী বলে জীবনযাত্রা কিংবা গতিবিধি সব সময় নিয়মে বেধে ফেলতে হবে এটা তিনি কখনোই মনে করেন না।

গায়ের রং, মেকাপ এবং পোশাক নিয়ে বারবার বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। ২০১৯ সালে মে মাসে অজয় দেবগনের বাবা বিরু দেবগণ প্রয়াত হয়েছিলেন। কিন্তু মৃত্যুর ঠিক পরের দিন নায়সার পার্লার যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে তাকে বিতর্কের মুখে ফেলেছিলেন পাপারাজ্জিরা। এমনকি নায়সা নিজেও সমাজ মাধ্যমে একটি সেলফি পোস্ট করেছিলেন। এই শোকের আবহে কিভাবে পার্লার যাওয়ার মত মানসিক অবস্থা তার হতে পারে, সেই নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও সেই সময় নায়সার পাশে দাঁড়িয়ে ছিলেন অজয়। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাড়িতে সকলেই শোকাহত, নায়সাও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছিলেন অজয়। তাই মেয়ের মন ভালো করার জন্যই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলেন তিনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026