বদলে গেল শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের নম্বর। সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিবর্তন করা হলো বলে জানিয়েছে রেল। এই পরিবর্তনের ফলে শিয়ালদহ স্টেশনের তিনটি শাখা মিলে মোট প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়ালো ২১। এতদিন শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা ২১ টি থাকলেও প্ল্যাটফর্ম নম্বর ছিল ১৪এ পর্যন্ত। ফলে সাধারণ যাত্রীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। সেদিকে নজর রেখেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানানো হয়েছে।
শিয়ালদহ উত্তর শাখায় ৪ এবং ৪এ নিয়ে সমস্যা আগে থেকেই ছিল। তারপর মেন শাখায় ৯, ৯ এ, ৯বি, ৯সি ও শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০ ও ১০এ, ১৪ ও ১৪এ এই প্ল্যাটফর্ম গুলি নিয়ে যাত্রীদের মধ্যে সমস্যা ছিল অনেকদিন থেকেই। যাত্রীদের প্রধান অভিযোগ ছিল কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে তা সহজে বোঝা যাচ্ছিলনা। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ নাগরিকরা বেশি সমস্যায় পড়ছিলেন। সেই কারণেই সব ক্রমিক সংখ্যা অনুযায়ী দেওয়া হলো প্ল্যাটফর্মের নম্বর। ইতিমধ্যেই রেলের তরফে নতুন প্ল্যাটফর্ম নম্বর অনুযায়ী বোর্ড লাগানো শুরু হয়ে গিয়েছে।
নতুন প্ল্যাটফর্ম নম্বর অনুযায়ী, ১ এবং ১এ পরিচিত হবে ১ হিসেবে। ২ হল ২ হিসেবে, ৩ হল ৩, ৪ হল ৪ ও ৪এ, ৪এ হল ৫ এবং ৫এ, ৫ হল ৬, ৬ হল ৭, ৭ হল ৮, ৮ হল ৯, ৯ হল ১০, ৯সি হল ১১, ৯বি হল ১২, ৯এ হল ১৩ এছাড়া ৯ডি যেটি ছিল পার্সেল প্ল্যাটফর্ম তা হল ১৪ নম্বর। এগুলি ছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৫ থেকে ২১ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…