নিউজ

মাস্ক না পরার অভিযোগ, সিআরপিএফ জওয়ানকে চেন দিয়ে আটকে রাখা হল থানায়

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবার এই মাস্ক না পরার অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করে থানায় চেন দিয়ে আটকে রাখার ঘটনা ঘটলো। ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি শহরের। ওই জওয়ানকে আটকে রাখার ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।

জানা যাচ্ছে, সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের ওই জওয়ানের নাম সচিন সাওয়ান্ত। এখন ছুটিতে বাড়িতে ছিলেন তিনি। গত ২৩ এপ্রিল মাস্ক না পরে তিনি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। সেই সময় ওই এলাকায় কর্তব্যরত দুই পুলিশকর্মী তাঁকে জিজ্ঞেস করেন তিনি মাস্ক না পরে কেন ঘুরছেন। এর উত্তরে ওই জওয়ান পুলিশকর্মীদের সাথে বচসা শুরু করে দেয়। এমনকি পুলিশকর্মীদের গায়ে হাতও তোলে সচিন।

পুলিশ কর্মীদের উদ্যেশ্যে সচিন বলেন, “আমি একজন সিআরপিএফ জওয়ান, আপনাদের নির্দেশ আমি কখনোই মানবো না।” এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলে। যদিও ওই জওয়ানের পরিবার অন্য কথা বলছে। তাদের কথা অনুযায়ী, ঘটনার দিন নিজের বাড়ির সামনে বাইক পরিষ্কার করছিলেন সচিন। সেখানেই দুই পুলিশকর্মী এসে বসচা বাধায়। তারপর সচিনকে খালি পায়ে থানায় তুলে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার কথা এবং ছবি সামনে আসতেই সিআরপিএফের তরফে কর্ণাটক পুলিশের ডিজিপিকে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, ওই জওয়ানের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাকে চেন দিয়ে আটকে রাখা হয়েছে। সিআরপিএফ আরও জানিয়েছে, গ্রেপ্তার করার আগে সিআরপিএফকে জানানো উচিত ছিল কর্ণাটক পুলিশের। সূত্র মারফত জানা যাচ্ছে, ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সিআরপিএফ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026