ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: ডিএ-র পর আরও দুই ভাতা বৃদ্ধি, প্রতি মাসে উপরি ১১০০০ টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্টে

গত মার্চ মাসে ভোট ঘোষণার আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা ওরফে ডিএ (DA)। এতদিন তারা ৪৬ শতাংশ হারে ডিএ পেয়ে আসছিলেন। তবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়ে করে দেওয়া হয় ৫০ শতাংশ। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শুধু তাই নয়, এবার আরো পকেট ভারী হতে চলেছে তাদের।

মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হওয়ার পর এবার আরো দুটি ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। ডিএ বাড়ানোর পর এবার চিলড্রেনস এডুকেশন অ্যালাওয়েন্স এবং হোস্টেল সাবসিডিও বেড়ে গিয়েছে। এই ভাতাগুলি ২৫ শতাংশ বেড়ে সংশোধন করা হয়েছে। এই বর্ধিত ভাতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই বিভ্রান্তি দূর করার জন্য একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ এবং পেনশন মন্ত্রকের তরফে।

২৫ এপ্রিল জারি করা ওই নির্দেশিকায় সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি করার পর শিশু শিক্ষা ভাতা এবং হস্টেলের সাবসিডির পরিমাণেও সংশোধন করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই সংশোধন কার্যকরী হবে। নির্দেশিকাতে এও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ডিএ ৫০ শতাংশ বাড়লে সংযুক্ত ভাতাগুলিও ২৫ শতাংশ হারে বাড়বে।

বলা হয়েছে, শিশু শিক্ষা ভাতা বেড়ে হবে প্রতি মাসে ২৮১২.৫ টাকা। বার্ষিক খরচ সত্ত্বেও সরকারি কর্মীদের হস্টেল ভর্তুকি হচ্ছে মাস প্রতি ৮৪৩৭.৫ টাকা। নির্দেশিকায় বলা হয়েছে, যে সকল সরকারি কর্মচারীদের সন্তান বিশেষ ভাবে সক্ষম তারা শিশু শিক্ষা খাতে ৫৬২৫ টাকা করে প্রতি মাসে পাবেন। বিশেষ ভাবে সক্ষম মহিলাদের শিশুদের দেখভালের জন্য বিশেষ ভাতায় সংশোধন করে মাস প্রতি ৩৭৫০ টাকা করা হয়েছে। ডিএ ৪ শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গেই ১ লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত ভাতাগুলি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026