দক্ষিণ ভারত জুড়ে বর্তমানে চলছে আল্লু অর্জুন (Allu Arjun)-এর রাজত্ব। ‘পুষ্পা : দ্য রাইজ’ নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে মাইলস্টোন। খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিল্মের সিকোয়েল ‘পুষ্পা : দ্য রুল’। ইতিমধ্যেই নেটফ্লিক্স কিনে নিয়েছে এই ফিল্মের স্বত্ত্ব। শোনা যাচ্ছে, আগামী 15 ই অগস্ট প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘পুষ্পা : দ্য রুল’। এর মধ্যেই আল্লু অর্জুনের অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। অর্থাৎ অনায়াসেই হয়তো বিশ্বব্যাপী কয়েক কোটি টাকার ব্যবসা করতে চলেছে ‘পুষ্পা : দ্য রুল’। সামনে এসেছে ‘পুষ্পা : দ্য রুল’-এর ফার্স্ট লুক। পোস্টার দেখে অনেকেই মনে করেছিলেন আল্লু অর্জুনকে হয়তো এই ফিল্মে কোনও ভাবে তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে দেখানো হবে।
পোস্টারে আল্লুর গলায় রয়েছে বিভিন্ন ফুল ও লেবুর মালা। কপাল চন্দন চর্চিত। পরনে লাল রঙের শাড়ি ও ব্লাউজ। প্রকৃতপক্ষে, দক্ষিণ ভারতে আদিবাসীদের একটি বিশেষ পূজায় তৃতীয় লিঙ্গের মানুষরা এই বেশ ধারণ করেন বলে শোনা যায়। সম্ভবতঃ ‘পুষ্পা : দ্য রুল’-এ আল্লুর ছদ্মবেশ ধারণের ইঙ্গিত রয়েছে এই পোস্টারে। ‘পুষ্পা : দ্য রাইজ’-এ মূলতঃ দেখানো হয়েছিল পুষ্পার উত্থান। মাফিয়া রাজ ও রক্ত চন্দন কাঠের অবৈধ পাচারের ঘটনার প্রেক্ষাপটে পুষ্পারাজের উত্থান সকলের মন কেড়ে নিয়েছিল। ‘পুষ্পা : দ্য রুল’-এ দেখানো হবে পুষ্পারাজের ভিন্ন অবতার।
প্রথমে এই ফিল্ম থেকে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-কে বাদ দেওয়ার কথা শোনা গেলেও পরে জানা যায় তা নেহাতই গুজব। পুষ্পারাজের প্রেমিকা শ্রীভল্লীর চরিত্রে আবারও ‘পুষ্পা : দ্য রুল’-এ দেখা মিলতে চলেছে রশ্মিকার। শোনা যাচ্ছে, পুষ্পারাজের বোনের চরিত্রে এই ফিল্মে অভিনয় করতে চলেছেন সাই পল্লবী (Sai Pallavi)। এই ঘটনায় অনেকেই মনে করেছিলেন, হয়তো এরপর ঘোষণা হবে ‘পুষ্পা : 3’-র।
কিন্তু নির্মাতাদের তরফে জানানো হয়েছে ‘পুষ্পা : দ্য রুল’ হতে চলেছে এই সিরিজের শেষ ফিল্ম। এই ফিল্মটি রিলিজ করবে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায়।
Jack Osbourne is honoring his late father, Ozzy Osbourne, in a deeply personal way. The…
Season 15 of The Real Housewives of Beverly Hills has introduced viewers to Natalie Swanston…
Tom Brady may have a new romance in the works. The NFL legend was spotted…
Season 51 of Saturday Night Live has introduced audiences to a breakout star: Ashley Padilla.…
Kate Mansi, best known for her role as Kristina on General Hospital, is opening up…
Key Points Dhurandhar, starring Ranveer Singh, will rerelease worldwide on March 12, 2026. The film…