বলিউড

Pushpa 2 Teaser: গায়ে শাড়ি, পায়ে ঘুঙুর, পরিচিত লুকে ব্যাপক অ্যাকশন পুষ্পার, মুক্তি পেল ছবির টিজার

৮ এপ্রিল তারিখে ৪১ বছরে পা দিলেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আর এবারে জন্মদিনের দিন তিনি একটি বড় উপহার দিলেন নিজের ভক্তদের। প্রকাশে এসে গেল তার নতুন ছবি পুষ্পা ২ এর নতুন টিজার। আর সেটার কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন অভিনেতা। এর আগে অর্থাৎ গতকাল পুষ্পা ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর এবারে দেখা গেল পুষ্পার নতুন টিজার।

পুষ্পা ২: দ্য রুল টিজার

এই টিজার দেখেই বোঝা যাচ্ছে আগের পুষ্পার থেকেও বেশি ভালো হবে পুষ্পা ২। পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। অভিনেতার জন্মদিনেই প্রকাশ্যে এল পুষ্পা ২ এর টিজার। এই টিজারে দেখা গেল, এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পুজো অর্চনা। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিয়োতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর একদম শেষে, জানা গেলো এই ছবির মুক্তির তারিখও। টিজারে শেষে পর্দায় ফুটে উঠলো, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’ অর্থাৎ আগামী ১৫ আগস্ট এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।

পুষ্পা ২ ছবির পোস্টার

৭ এপ্রিল রাত্রে অন্য অর্জুন তার সোশ্যাল মিডিয়াতে পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছিলেন। এই অভিনেতাকে সেই ছবিতে দেখা গিয়েছিল একেবারে রঙচঙে একটি শার্ট পরে এবং তার সাথেই ছিল পুষ্পা স্টাইলের লুঙ্গি ও হাতে একটি কুড়ুল। একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার। একই সঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে। অনেকেই বলছেন এই ছবিটি আগের থেকেও বেশি হিট হবে।

BharatBarta Desk

Recent Posts

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026

চৈত্র সেলে সোনার দামে বড় পতন! আজ কলকাতায় কত নামল হলুদ ধাতুর দর?

আজ ৩ এপ্রিল, শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই কলকাতার সোনার বাজারে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য…

April 3, 2026

টানা হারে চাপে রাহানে! পিচকে দোষ দিয়ে কী বললেন KKR অধিনায়ক?

টানা দুই ম্যাচে হারের পর চাপ বাড়ছে কেকেআর শিবিরে, আর সেই চাপের মধ্যেই নাইট অধিনায়ক…

April 3, 2026

৫০ টাকারও কমে Airtel রিচার্জে ডেটা + OTT! IPL দেখুন প্রায় ফ্রিতে

Airtel তাদের গ্রাহকদের জন্য কম দামে আকর্ষণীয় কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেখানে খুব কম…

April 3, 2026

এপ্রিলে দেরি যুবসাথীর টাকা! কবে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা? বড় আপডেট নবান্নের

এপ্রিলে যুবসাথীর টাকা না পেয়ে উদ্বেগ বাড়ছিল রাজ্যের বহু বেকার যুবকের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছিলেন—কবে…

April 3, 2026

ব্যাঙ্কে যাওয়ার পথে উধাও পরিচালক উৎসব মুখোপাধ্যায়! উল্টোডাঙায় শেষ লোকেশন, অপহরণের আশঙ্কা জোরাল

টলিউডে ফের উদ্বেগের ছায়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে…

April 3, 2026