পুষ্পা ছবির দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু শীঘ্রই, হায়দ্রাবাদে হয়ে গেল জাঁকজমকপূর্ণ মহড়া

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত হওয়ার পরেই রস্মিকা মন্দনা এবং আল্লু অর্জুনের পুষ্পা: দ্যা রাইজ হয়ে গিয়েছিল বক্স অফিসে একেবারে সুপারহিট। গান থেকে শুরু করে ডায়লগ, ইন্টারনেটে যেন একেবারে ছয়লাপ হয়ে গিয়েছিল পুষ্পা ছবিটি। এই ছবির প্রথম পার্ট রিলিজ হবার পরেই সকলের মধ্যে একটা উন্মাদনা কাজ করতে শুরু করেছিল এই ছবির দ্বিতীয় অধ্যায়ের জন্য। দর্শকদের এই অপেক্ষার অবসান করে এবারে নতুন করে শুরু হলো পুষ্পা ছবির দ্বিতীয় ভাগের কাজ। এই ছবিটির নাম দেওয়া হয়েছে পুষ্পা : দ্যা রুল। এই ছবির দ্বিতীয় ভাগে পুষ্পার জীবনের পরবর্তী অধ্যায়গুলিকে দেখানো হবে বলেই মনে করছেন দর্শকরা। আর ছবি শুটিং শুরু হওয়ার আগেই আজ হয়ে গেল মহরত। পুজো এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার অর্থাৎ ২২ আগস্ট শুরু হয়ে গেল পুষ্পা ছবির দ্বিতীয় ভাগের মহড়া।

এই ছবিতেও আপনারা দেখতে পাবেন দক্ষিণ ভারতের সুপারস্টার জুটি আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে। প্রথম ছবি সুপারহিট হবার পর দ্বিতীয় ছবি ঘিরে সকলের মধ্যেই কাজ করছে ব্যাপক উন্মাদনা। আজ পুষ্পা ছবির দ্বিতীয় ভাগের কাজ শুরুর দিন একটা জাকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে গেল হায়দ্রাবাদে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীগন। সেই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতেও হয়ে উঠল ভাইরাল। ইউটিউবেও এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করলেন এই ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশলীরা

তবে, পুষ্পা ছবির শুটিং শুরু হওয়ার পাশাপাশি আরো একটি বিষয় লক্ষণীয় হয়ে উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অন্য আরজুন একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তাকে দেখা যাচ্ছে হাতে একটি সিগারেট ধরে সল্ট অ্যান্ড পেপার লুক ফলো করতে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আল্লু অর্জুন বলেন, পুষ্পার দ্বিতীয় ভাগের ছবিতে কিন্তু দুটি লুক একসাথে ফলো করতে হচ্ছে। এই কারণেই নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বাধ্য হয়েছেন অল্লু অর্জুন। এর মধ্যে প্রথম লুকে তাকে দেখা যাচ্ছে হাতে ট্যাটু নিয়ে কানের দুল পরে। তবে দ্বিতীয় লুকে তিনি একেবারে অন্যরকম লুকে, যেনো একই মুদ্রার দুই পিঠ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026