জীবনযাপন

Skin Care Tips: অ্যালোভেরা জেল ও ই-ক্যাপসুন দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক, অসাধারণ উজ্জ্বলতা পাবেন

বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। এক্ষেত্রে অ্যালোভেরা ও ই-ক্যাপসুল খুবই কার্যকরী।

প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এরপর ভিটামিন-ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে নিয়ে অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে। এরপর সেটি আঙুলের সহায়তায় মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে কিংবা টিসু দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে ভালো করে। উল্লেখ্য, ভিটামিন-ই ক্যাপসুল অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের একাধিক সমস্যা মেটানোর ক্ষেত্রে। পাশাপাশি অ্যালোভেরা জেল ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখতেও সহায়তা করে।

উল্লেখ্য, এই ঘরোয়া ফেসপ্যাক ত্বককে সতেজ করার পাশাপাশি চামড়াকে করে তোলে প্রাণবন্ত। মুখের দীর্ঘস্থায়ী দাগ ও চোখের তলার কালি দূর করতেও সহায়তা করে এটি। ব্রণর সমস্যা মেটাতেও ভীষণভাবে কার্যকরী এই ফেসপ্যাক। যেকোনো ধরনের ত্বকের সমস্যার ক্ষেত্রে এই ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। সেকথা অবশ্য এই ফেসপ্যাক ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই টের পাবেন নিজেরাই। অবশ্য এই ফেসপ্যাক ছাড়াও শুধুমাত্র অ্যালোভেরা জেল ত্বকের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026