প্রতিটি মানুষের কাছেই তার চুল খুব প্রিয়। ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়াও খুব প্রয়োজনীয়। বর্তমানের কর্মব্যস্ত জীবনে সময় খুবই কম। আর এই ব্যস্ততার মাঝে নিয়ম করে নিজের কিংবা চুলের যত্ন নেওয়া সম্ভব হয় না বেশিরভাগ মানুষের পক্ষে। তবে যদি সময় করে চুলের যত্ন নেওয়া যায় তাহলে লাভ হবে নিজেদেরই।
সময়ের অভাবে অনেকেই আছেন যারা পার্লারে গিয়ে রিলাক্স করার পাশাপাশি নানা ভাবে যত্ন নেওয়ার চেষ্টা করেন। তবে সবসময় শুধু পার্লারে গেলেই চুলের যত্ন নেওয়া হয় না। কিছুটা হলেও সচেতন হতে হয় নিজেকেও। বর্তমানে চুল পড়ে যাওয়া অন্যতম সমস্যা সকলের কাছে, যা অনেকসময় চিন্তার ভাজ ফেলে সাধারণের কপালে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা সহায়তা করতে পারে। এই নিবন্ধে সেই নিয়েই আলোচনা করা হল।
অ্যালোভেরার উপকারিতা:
১) অ্যালোভেরা চুলের গ্রোথ বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে। অ্যালোভেরাতে ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ১২, ভিটামিন সি ও ভিটামিন ই’এর মতো উপাদান থাকে, যা চুল মজবুত রাখতে সাহায্য করে। আর অ্যালোভেরায় উপস্থিত অ্যালোনিন যৌগ চুলের গ্রোথ বাড়াতে সহায়তা করে থাকে।
২) অ্যালোভেরাতে এনজাইম থাকে। এই এনজাইম চর্বি ভেঙে দিয়ে চুলের অতিরিক্ত তৈলাক্তভাব কমাতে সাহায্য করে।
৩) অ্যালোভেরাতে উপস্থিত সেবোরেরিক ডার্মাটাইটিস খুশকি কমানোর পাশাপাশি, স্কাল্পের একাধিক সমস্যা দুর করে থাকে। এমনকি চুলকানি থেকেও রেহাই দেয় এটি।
৪) অ্যালোভেরার রস অতিবেগুনী রশ্মি থেকে বাঁচায় চুলকে। এটি চুলের রঙ বজায় রাখার পাশাপাশি চুলের উজ্জ্বল ভাব বজায় রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…