শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ বক্স অফিসে রেকর্ড ভাঙা আয় করেছে ২০তম দিনেও। ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।bকিং খানের ছবিটি ভারতে ৬০০ কোটি টাকা আয় করতে প্রস্তুত। যদিও জওয়ান সিনেমার পাশাপাশি প্রায় একই সময় আরও একাধিক ছবি মুক্তি পেয়েছিল। কিং খানের দাপটে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি বেশিরভাগ সিনেমা। তবে ব্যতিক্রমী রয়েছে।
দক্ষিণের একটি চলচ্চিত্র তার উপস্থিতির কথা জানান দিয়েছে জোরালোভাবে। বক্স অফিসে সিনেমার বাজেট প্রায় দ্বিগুণ অর্থ উপার্জন করে সুপারহিট প্রমাণিত হয়েছে এই সিনেমা। একই সঙ্গে বক্স অফিসে ছবিটির আয় এখনও অব্যাহত রয়েছে।
ছবিটি ১৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং শাহরুখ খানের জওয়ান ৭ সেপ্টেম্বর তামিল, তেলেগু সহ ৫টি ভাষায় মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার বিশাল, এস.জে. সূর্য ও রিতু ভার্মাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। যদিও এটি পরিচালনা করেছিলেন অ্যাডভিক রবিচন্দ্রন।
মার্ক অ্যান্টনি ৪০ কোটি টাকার বাজেটে নির্মিত, যা বিশ্বব্যাপী ৮৭.৫ কোটি টাকা সংগ্রহ করেছে। যেখানে ভারতে এই আয় ৬৪.১৯ কোটি টাকা। তবে তামিল ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি। প্রতিদিনই সিনেমাটির আয় ১ কোটির ওপরে দেখা যাচ্ছে। এ বছর মুক্তি পাওয়া দক্ষিণের বিরুপাক্ষ ও কানতারাও সুপারহিট প্রমাণিত হয়েছে এর আগে। একই সঙ্গে বক্স অফিসে ভালো আয় করার পর ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে ছবিটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…